×

জাতীয়

টঙ্গীতে বাসের ধাক্কায় পোশাকশ্রমিক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০১৯, ০১:০০ পিএম

গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী বাজার এলাকায় বাসের ধাক্কায় সখিনা বেগম (৩১) নামে এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ মার্চ) সকালে টঙ্গী বাটা কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। সখিনা বগুড়ার ধুপচাঁচিয়া থানার তুলুকবাজার এলাকার আব্দুল সাত্তারের মেয়ে। তিনি টঙ্গী এলাকায় বাসা ভাড়া করে থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তানভীর জানান, সকালে টঙ্গী বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন সখিনা। এসময় একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এখনই হচ্ছে না এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল প্রজ্ঞাপন

এখনই হচ্ছে না এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল প্রজ্ঞাপন

দেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

দেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

চিকিৎসা শেষে এক মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

চিকিৎসা শেষে এক মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ ২১ জন নিহত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ ২১ জন নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App