×

জাতীয়

সিরাজগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০১৯, ১২:২৯ পিএম

সিরাজগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর আত্মহত্যা
সিরাজগঞ্জের বেলকুচিতে পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রী দু’জনেই আত্মহত্যা করেছেন। বুধবার (১৩ মার্চ) সকাল ১১টার দিকে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার (১২ মার্চ) দিনগত রাতে উপজেলার উত্তর চন্দনগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের এরশাদ আলীর ছেলে নাজমুল (২২) ও তার স্ত্রী মিনু খাতুন (২০)। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার (১২ মার্চ) দিনগত রাতে নাজমুল ও তার স্ত্রী মিনুর কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে স্ত্রীকে ঘরে রেখে নাজমুল বাইরে বের হয়ে যান। এ অবস্থায় রাতের কোনো এক সময় বিষপানে আত্মহত্যা করেন মিনু। মাঝ রাতে নাজমুল ঘরে এলে স্ত্রীর নিথর মরদেহ পড়ে থাকতে দেখে তিনি নিজেও গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি ২৫০ শয্যাবিশিষ্ট সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি আনোয়ারুল ইসলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App