×

জাতীয়

দেশ এখন গভীর সংকটের মধ্যে রয়েছে : মওদুদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৭, ০৩:৫২ পিএম

দেশ এখন গভীর সংকটের মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শুক্রবার নোয়াখালী জেলা শহর মাইজদীর স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির নির্বাহী কমিটির প্রথম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন সমঝোতার মাধ্যমে সরকারকে এ সংকট নিরসন করতে হবে। আমরা ভোটের অধিকার হারিয়েছি, গণতন্ত্র হারিয়েছি, মৌলিক অধিকার হারিয়েছি, আইনের শাসন হারিয়েছি, সংবাদপত্রের স্বাধীনতা নেই, সর্বশেষ বিচার বিভাগের স্বাধীনতা হারিয়েছি। বেগম খালেদা জিয়া এবং জাতীয়তাবাদী দলের নেতৃত্বে এই অধিকারগুলো ফিরিয়ে আনতে হবে। মওদুদ আহমদ বলেন, সংবিধান মানুষের জন্য, মানুষ সংবিধানের জন্য নয়। সংবিধান জনগণের ঊর্ধ্বেও নয়। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে সংবিধান কোনো বাধা হবে না। জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমানের সঞ্চালনায় সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু, মোহাম্মদ শাহাজাহান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম ও শামীমা বরকত লাকী উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App