×

স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্তে সর্বোচ্চ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পিএম

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্তে সর্বোচ্চ

ফাইল ছবি

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২ হাজার ২৪৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরের মধ্যে এক দিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা।

রোববার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে দুজন করে মারা গেছেন। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, খুলনা ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৩ হাজার ৯৪৮ জন। এর আগে গত ৬ ও ১৫ অক্টোবর এক দিনে সর্বোচ্চ ১০ জন করে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছিল।

আরও পড়ুন: হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) সবচেয়ে বেশি ৬০৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া খুলনা বিভাগে ২৯৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২৭ জন, রাজশাহী বিভাগে ২২৪ জন, চট্টগ্রাম বিভাগে ২১৭ জন এবং বরিশাল বিভাগে ২১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২০১ জন, ময়মনসিংহ বিভাগে ১৫৫ জন, রংপুর বিভাগে ৮২ জন এবং সিলেট বিভাগে ৩০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রিয়াদ-দাম্মাম রুটে ৪ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত

রিয়াদ-দাম্মাম রুটে ৪ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত

সাংবাদিকদের পেটানোর হুমকি, আব্বাসিকে আইনি নোটিশ

সাংবাদিকদের পেটানোর হুমকি, আব্বাসিকে আইনি নোটিশ

দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছি: আইজিপি

দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছি: আইজিপি

হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ঘিরে নানা তৎপরতা

হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ঘিরে নানা তৎপরতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App