×

জাতীয়

বগুড়া সদর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদকে ছুরিকাঘাতে হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০১৯, ১১:০০ এএম

বগুড়া সদর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদকে ছুরিকাঘাতে হত্যা
বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম শাহীনকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৪ এপ্রিল) রাত ১১টার দিকে শহরের নিশিন্দারা উপশহর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে মাহবুব আলম শাহীন উপশহর এলাকার একটি জিমন্যাস্টিক সেন্টার থেকে বের হন। কিছু দূর এগোতেই মোটরসাইকেলযোগে পিছু নেওয়া দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা শাহীনকে উদ্ধার করে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর সেখান থেকে তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে নেওয়া হয়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে। তবে কারা কেন হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

রিজভী নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App