×

জাতীয়

নিপুণ রায়কে দুই ঘণ্টা অবরুদ্ধ রাখার অভিযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০১৯, ০৪:০৭ পিএম

নিপুণ রায়কে দুই ঘণ্টা অবরুদ্ধ রাখার অভিযোগ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীকে পুলিশের বিরুদ্ধে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এ সময় তার সঙ্গে দলের অনেক নেতাকর্মীকেও অবরুদ্ধ করে রাখা হয়। আজ রবিবার ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিপুণ রায় সাংবাদিকদের বলেন, ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নে মহিলাদের নিয়ে একটি ঘরোয়া বৈঠক করছিলাম। বৈঠকের শেষ দিকে পুলিশ বাড়িটি ঘিরে ফেলে। এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, দক্ষিণ কেরাণীগঞ্জে মহিলা দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী। বৈঠক শুরু হলে স্থানীয় পুলিশ বাসা ঘিরে রাখে এবং প্রোগ্রাম বন্ধ করতে বলে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে পুলিশকে সংযত ও পেশাদার আচরণ করতে বলেন রুহুল কবির রিজভী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

সারজিস আলম ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App