×

জাতীয়

৩৯তম বিশেষ বিসিএস এর চূড়ান্ত ফল প্রকাশ আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০১৯, ১২:২৫ পিএম

৩৯তম বিশেষ বিসিএস এর চূড়ান্ত ফল প্রকাশ আজ
৩৯তম বিশেষ বিসিএস এর চূড়ান্ত ফল আজ প্রকাশ হতে পারে। বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি) সূত্রে এ তথ্য জানা গেছে। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১২টা ৩০ মিনিটে বাংলাদেশ কর্ম কমিশনের বিশেষ বৈঠক হবে। বৈঠকে সিদ্ধান্ত হলে দুপুরেই প্রকাশ করা হবে ফল। পিএসসি'র চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক এ তথ্য নিশ্চিত করেছেন। বিশেষ এই বিসিএস পরীক্ষা নেয়া হয় চিকিৎসকদের জন্য। ফলাফলে সহকারী সার্জন আর সহকারী ডেন্টাল সার্জন পদে সাড়ে চার হাজারের বেশি শূন্যপদে নিয়োগের সুপারিশ করা হয়েছে। ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর ৩৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এরপর গত ৭ মার্চ এই বিসিএসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বিশেষ বিসিএস-এর প্রিলিমিনারি পরীক্ষায় সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১৩ জন প্রার্থী পাস করেছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App