×

জাতীয়

গোদাগাড়ী ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৭, ০২:৪৮ পিএম

ট্রাকচাপায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মনিরুল ইসলাম নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদরের পাঠানপাড়া মহল্লার নিয়ামত আলীর ছেলে। বুধবার দুপুরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ীর সিঅ্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিপজুর আলম মুন্সি এই তথ্য নিশ্চিত করেছেন। ওসি জানান, অজ্ঞাত ওই ট্রাকটি মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মনিরুল নিহত হন। দুমড়েমুচড়ে যায় মোটরসাইকেলটিও। পরে তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এই কমর্তকর্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App