×

জাতীয়

কালকিনিতে ঠেলাগাড়ির চাপায় শ্রমিক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০১৯, ০১:২০ পিএম

কালকিনিতে ঠেলাগাড়ির চাপায় শ্রমিক নিহত
মাদারীপুরের কালকিনি উপজেলার বড়ব্রিজ এলাকায় ঠেলাগাড়ির চাপায় দিলু মুন্সি (৪৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোফাজ্জেল হোসেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির বেসরকারি ঠিকাদার সাঈদ মোড়লের বিভিন্ন এলাকার বিদ্যুতের কাজ করতেন দিলু মুন্সি। বৃহস্পতিবার সকালে ঠেলাগাড়িতে করে খুঁটি নিয়ে কালকিনি এনায়েতনগর যাচ্ছিলেন দিলু। বড়ব্রিজ এলাকায় ব্রিজে উঠার সময় অসাবধানতাবশত গাড়ি থেকে নিচে পড়ে যান তিনি। এ সময় গাড়িটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত দিলু উপজেলার পেয়ারপুর ইউনিয়নের এওজ গ্রামের বাসিন্দা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App