×

জাতীয়

রাজধানীর রায়েরবাজার দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০১৯, ১০:৫৩ এএম

রাজধানীর রায়েরবাজার দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর নিহত
রাজধানীর রায়েরবাজার এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। তার নাম ইয়াসিন (১৬)। শনিবার রাত সাড়ে ১০টার দিকে রায়েরবাজারের নিমতলী এলাকার জরিনা স্কুলের পাশে বাংলা সড়কের গলিতে এ ঘটনা ঘটে। নিহত ইয়াসিন নিমতলী এলাকায় একটি চায়ের দোকানে কাজ করত। স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকায় দুর্বৃত্তরা ইয়াসিনকে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, নিহত ইয়াসিনের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App