×

জাতীয়

গাইবান্ধার সাঁওতালপল্লীতে হামলার ঘটনায় ৯০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০১৯, ০২:১৫ পিএম

গাইবান্ধার সাঁওতালপল্লীতে হামলার ঘটনায় ৯০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালপল্লীতে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৯০ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল হাই সরকার এ প্রতিবেদন দাখিল করেন। বিষয়টি নিশ্চিত করে আবদুল হাই সরকার জানান, সাঁওতালপল্লীতে হামলার মামলা তদন্ত শেষে নীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ৯০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়া হয়েছে। আসামির মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকিল আহম্মেদ বুলবুল, ইউপি সদস্য শাহ আলম ও আইয়ুব আলী, মাহিমাগঞ্জ সুগার মিলের (জিএম-অর্থ) নাজমুল হুদা। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল হাই সরকার আরও জানান, ঘটনার নেপথ্য কারণ উদ্ঘাটন ও নিরপেক্ষভাবে তদন্ত শেষ করতে প্রায় আড়াই বছর সময় লেগেছে। ঘটনায় প্রকৃত দায়ীদের আইনের আওতায় আনতেই চার্জশিট দাখিলে কিছুটা সময় বেশি লেগেছে। তিনি জানান, মামলার তদন্ত চলাকালে অভিযুক্ত আসামির মধ্যে ২৫ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠালেও তারা সবাই জামিনে রয়েছেন। এ ছাড়া লুটপাট হওয়া বেশ কিছু মালামালও উদ্ধার করা হয়েছে। প্রসঙ্গত, গাইবান্ধার গোবিন্দগঞ্জের রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারে ২০১৬ সালের ৬ নভেম্বর আখ কাটা কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিকদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এতে পুলিশের গুলিতে তিন সাঁওতাল মারা যান। এ সময় তাদের বসতঘরগুলো আগুনে পুড়িয়ে দেয়া হয় বলে অভিযোগ করেন সাঁওতালরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

সাংবাদিক সজল আহম্মদ খান আর নেই

সাংবাদিক সজল আহম্মদ খান আর নেই

কোন প্রকল্প যাবে একনেকে, কেন এত গুরুত্বপূর্ণ

কোন প্রকল্প যাবে একনেকে, কেন এত গুরুত্বপূর্ণ

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App