×

জাতীয়

রাজধানীর মুগদায় মদ্যপানে দুলাভাই ও শ্যালকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৭, ১২:৩৭ পিএম

অতিরিক্ত মদ্যপানে রাজধানীর মুগদায় দুলাভাই ও শ্যালকের মৃত্যু হয়েছে। বুধবার দিনগত রাতে তাদের মৃত্যু হয়। মৃত দুলাভাই আব্দুর রহমান (৩৫) ও শ্যালক সোহেল (১৮) শাহবাগের আজিজ সুপার মার্কেটের একটি দোকানের কর্মচারী ছিলেন। মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, মুগদার মাণ্ডা কদমআলী ঝিলপাড় এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন রহমান। বুধবার রাতে রহমানের স্ত্রী বাসায় ছিলেন না। রহমান তার শ্যালকের সঙ্গে মদ্যপান করলে তারা অসুস্থ হয়ে পড়েন। সোহেলকে মুগদা হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টায় তার মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রাতে চিকিৎসাধীন অবস্থায় রহমানের মৃত্যু হয়। ওসি জানান, এ ঘটনায় রহমানের ছোট ভাই আব্দুর রাজ্জাক অপমৃত্যুর মামলা করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App