×

জাতীয়

রাজধানীর আশকোনায় আবাসিক হোটেলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৭, ০১:২০ পিএম

রাজধানীর দক্ষিণখান থানা পুলিশ আশকোনা এলাকার একটি আবাসিক হোটেল থেকে মানিক কুমার বড়ুয়া (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে । বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে দক্ষিণখান এলাকার ‘নোয়াখালী গেস্ট হাউজ ইন্টারন্যাশনাল আবাসিক হোটেল’ এর একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। দক্ষিণখান থানার উপ পরিদর্শক (এসআই) নান্নু মিয়া খান জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে খবর পেয়ে ওই হোটেলের তৃতীয় তলার ১২নম্বর কক্ষের দরজা ভেঙে মানিক কুমারের মরদেহ উদ্ধার করা হয়। স্বজনদের বরাত দিয়ে এসআই নান্নু মিয়া জানান, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মৃত অমিয় কান্তি বড়ুয়ার ছেলে মানিক। একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করলেও মানিক মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তিনি গত ১১ ডিসেম্বর দুপুর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত হোটেলের ওই কক্ষটি ভাড়া নিয়েছিলেন। গতরাতে পাশের কক্ষের লোকজন উৎকট গন্ধ পেয়ে হোটেল ম্যানেজার রফিকুল ইসলামকে জানায়। পরে ম্যানেজার খবর দিলে পুলিশ গিয়ে ওই কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করেন। এসময় ওই কক্ষে বেশ কিছু ওষুধের খালি খোসা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ১১ থেকে ১৪ ডিসেম্বরের কোনো সময় অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেছিলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড, ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড, ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ

‘সবার আগে বাংলাদেশ’ হলে সবার জন্য সমান বাজেট থাকতে হবে’

‘সবার আগে বাংলাদেশ’ হলে সবার জন্য সমান বাজেট থাকতে হবে’

বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, দিল্লিতে ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি

বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, দিল্লিতে ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি

ইরান-যুক্তরাষ্ট্রের পর শান্তি চুক্তিতে স্বাক্ষর করল পাকিস্তান

ইরান-যুক্তরাষ্ট্রের পর শান্তি চুক্তিতে স্বাক্ষর করল পাকিস্তান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App