×

জাতীয়

মগবাজার ফ্লাইওভারে বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৭, ১০:৫৭ এএম

যাত্রীবাহী বাসের ধাক্কায় রাজধানীর মগবাজার ফ্লাইওভারে শফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার দিনগত রাতে এ দুর্ঘটনা ঘটে। শফিকুল কুমিল্লার দেবীদ্বার উপজেলার উজানীজোড়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি পরিবার নিয়ে টঙ্গীর চেরাগআলী এলাকায় থাকতেন। নিহত শফিকুলের ছেলে শুভ জানান, তার এক চাচার বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে রাতে সপরিবারে টঙ্গী থেকে বাসে উঠে রাজধানীর মগবাজার ফ্লাইওভারে নেমে এক পাশে দাঁড়াই। এ সময় দু’টি যাত্রীবাহী বাস প্রতিযোগিতা করে যাওয়ার সময় একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে তার বাবা শফিকুল গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ দুর্ঘটনায় শুভ ডান পায়ে মারাত্মক আঘাত পেয়েছেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App