×

জাতীয়

আশুলিয়ায় পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৭, ০২:২৫ পিএম

আশুলিয়া থানা সংলগ্ন একটি বাসা থেকে মঙ্গলবার সকালে তাসমিন নাহার রুমি (৩১) নামে এক পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রুমি দিনাজপুরের হাকিমপুর উপজেলার দুবরা গ্রামের এমএ মান্নানের মেয়ে। তিনি তার স্বামী রায়হান পারভেজ মিলনের সঙ্গে থেকে আশুলিয়ার ফাউন্টেন গার্মেন্টসে শ্রমিকের কাজ করতেন। আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) শাহিনুল ইসলাম জানান, সকালে তার স্বামী কারখানা থেকে ফিরে রুমিকে ডাকাডাকি করলেও দরজা না খোলায় তার সন্দেহ হয়। পরে তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে রুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App