×

জাতীয়

নজরদারিতে তিনজন, যেকোনো সময় গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০, ০১:২২ এএম

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনায় ধর্ষকসহ তিনজনকে চিহ্নিত করেছে আইন-শৃঙ্খলাবাহিনী। তাদের নজরদারিতে রেখেছে র‌্যাব। মঙ্গলবার (৭ জানুয়ারি) দিনগত মধ্যরাতে এমন খবর দিয়েছে আইন-শৃঙ্খলাবাহিনী।

ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন, আইন-শৃঙ্খলার কয়েকটি বাহিনী ধর্ষকসহ তিনজনকে চিহ্নিত করে তার পিছু নিয়েছে। যেকোনো সময় তাদের গ্রেপ্তার করা হতে পারে। সূত্রমতে, চিহ্নিত ধর্ষক একজন সিএনজি চালক। শতভাগ নিশ্চিত হওয়ার পর গ্রেপ্তার করা হবে।

এর আগে ঘটনার শিকার ছাত্রীর কাছ থেকে ধর্ষকের একটি বর্ণনা পান তার বাবা। সেই বর্ণনা মামলার এজাহারে উল্লেখ করেছেন। তাছাড়াও আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরাও ভিকটিমের কাছ থেকে দফায় দফায় ধর্ষকের শারিরীক বর্ণনা ও বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেছেন।

ধর্ষককে চিহ্নিত করতে ইতোমধ্যে একযোগে মাঠে নেমেছে থানা পুলিশ, ডিবি, র‌্যাব ও পিবিআই সদস্যরা। বিভিন্ন সূত্র থেকে পাওয়া বর্ণনা অনুযায়ী অপরাধীর স্কেচ আঁকার ক্ষেত্রেও পিবিআই কাজ করছে। বিষয়টি নিয়ে ছায়া তদন্তও করছে।

অপরাধীর শারীরিক বর্ণনার সূত্র ধরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, থানা পুলিশ এবং র‌্যাব ঘটনাস্থলের আশেপাশের এলাকা থেকে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদও করেছে। সর্বশেষ আইন-শৃঙ্খলাবাহিনী একজনকে সনাক্ত করতে সক্ষম হয়েছে। তাকে নজরদারিতে রেখেছে তারা।

ভিকটিমের বাবার দায়ের করা মামলার এজাহারে ধর্ষকের বর্ণনা দেয়া হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, ‘অজ্ঞাতনামা একজন আসামি, তার বয়স আনুমানিক ২৫/৩০ বছর হবে। সে লম্বা। তার গায়ের রং শ্যামলা, স্বাস্থ্য মাঝারি। পরনে পুরাতন জিন্স ফুলপ্যান্ট এবং জ্যাকেট ছিল। তার চুল ছোট ছোট এবং পায়ে স্যান্ডেল ছিল।’

এদিকে, ঘটনার পর কুর্মিটোলা ও র‌্যাডিসন হোটেলের আশেপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। বিভিন্ন সংস্থা থেকে সেসব ফুটেজ পর্যালোচনা করে দেখা হচ্ছে। পর্যালোচনা শেষে ধর্ষককে চিহ্নিত করার কাজ করা হয়।

আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ছাত্রী ধর্ষণের ঘটনাটি তাদের এক নম্বর অগ্রাধিকারে রয়েছে। অপরাধীকে খুঁজে বের করতে সব ইউনিট একযোগে কাজ করছে।

এর আগে গত ৫ জানুয়ারি বিকেলে ঢাবির ক্ষণিকা বাসে করে কুর্মিটোলায় বান্ধবীর বাসায় যাচ্ছিলেন ওই ছাত্রী। সন্ধ্যা পৌনে ৭টার দিকে কুর্মিটোলা বাসস্টপেজে নামার পর তার পিছু নেয় অজ্ঞাত এক ব্যক্তি। এক পর্যায়ে রাস্তার পাশে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

রাত ১০টার দিকে তার জ্ঞান ফিরলে বান্ধবীর বাসায় যান। পরে বান্ধবীসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে ভর্তি হন। পরদিন ৬ জানুয়ারি ছাত্রীর বাবা অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলাটি পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) স্থানান্তর করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App