×

জাতীয়

সাংবাদিক সুমনের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩১ এএম

সাংবাদিক সুমনের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১

সাংবাদিক সুমন

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের সময় দায়িত্ব পালনকালে সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনের ওপর হামলার ঘটনায় ইসমাইল নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে মোহাম্মদপুর থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা আলতাফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এসআই আলতাফ হোসেন জানান, গতকাল বুধবার রাতে রাজধানীর রায়েরবাজার এলাকার বুদ্ধিজীবী সড়কের একটি বাসা থেকে ইসমাইলকে আটকের পর সাংবাদিক সুমন হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। আজ রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হবে। ঘটনার ভিডিও ফুটেজ, ছবি ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী হামলাকারীদের শনাক্তে কাজ করা হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি দুপুরে মোহাম্মদপুরের রায়েরবাজার জাফরাবাদ এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শেখ মোহাম্মদ হোসেন খোকনের সশস্ত্র বাহিনীর মহড়ার ছবি তোলায় অনলাইন নিউজ পোর্টাল আগামী নিউজ ডটকমের সাংবাদিক সুমনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চট্টগ্রামে ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

চট্টগ্রামে ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

জ্বালানিমন্ত্রীর বাসায় আগুন

জ্বালানিমন্ত্রীর বাসায় আগুন

নতুন দায়িত্ব পেলেন খুলনা-৫ আসনের এমপি

নতুন দায়িত্ব পেলেন খুলনা-৫ আসনের এমপি

সরকারি নথিতে আর লেখা যাবে না ‘মহামান্য’ ও ‘মাননীয়’

সরকারি নথিতে আর লেখা যাবে না ‘মহামান্য’ ও ‘মাননীয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App