×

জাতীয়

প্লট নয়, এবার বস্তিবাসীর জন্য ফ্লাট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৫৭ পিএম

প্লট নয়, এবার বস্তিবাসীর জন্য ফ্লাট

প্রতীকী ছবি

প্লট নয়, এবার বস্তিবাসীর জন্য ফ্লাট

প্রতীকী ছবি

প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর ১১ নম্বর সেকশনে বস্তিবাসীদের জন্য ভাড়া ভিত্তিক ফ্ল্যাট নির্মাণের কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার সুপারিশ করেছে জাতীয় সংসদের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। সেই সঙ্গে দেশের সর্বত্রই যেসকল বহুতল ভবন নির্মিত হবে সেগুলোতে রেইন ওয়াটার হার্ভেস্টিং সুবিধা বাধ্যতামূলক করা এবং এখন থেকে প্লটের পরিবর্তে ফ্লাট বরাদ্দের জন্য রাজউককে পরামর্শ দিয়েছে কমিটি।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সংসদ ভবনে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে ওই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ও প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, নারায়ন চন্দ্র চন্দ, সৈয়দা জোহরা আলাউদ্দিন, মো. মানোয়ার হোসেন চৌধুরী ও বেগম ফরিদা খানম অংশগ্রহণ করেন।

বৈঠক শেষে কমিটির সভাপতি ও সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর ১১ নম্বর সেকশনে বস্তিবাসীদের জন্য ভাড়া ভিত্তিক ফ্ল্যাট নির্মাণসহ রাজধানীর বিভিন্ন বস্তিবাসীর জন্য স্বল্প মূল্যে ফ্লাট তৈরির কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার সুপারিশ করা হয়। সেখানে স্বল্প ভাড়ায় যাতে তারা থাকতে পারে সে ব্যবস্থা করার নির্দেশনা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রয়োজনে দৈনিক বা সাপ্তাহিকভাবে ভাড়া পরিশোধের ব্যবস্থা থাকবে।

সাবেক গণপূর্তমন্ত্রী আরো বলেন, এছাড়া দেশের যেখানেই যে ভবন হোক তাতে বৃষ্টির পানি যাতে সংরক্ষিত রাখা যায় এবং পরবর্তীতে ব্যবহার করা যায় তার ব্যবস্থা রাখতে বলা হয়েছে। এছাড়া রাজধানীতে প্লটের পরিবর্তে ফ্ল্যাট বরাদ্দের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে রাজউককে পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি। সেই সাথে পূর্বাচলে নতুন শহর প্রকল্পে পিপিপির ভিত্তিতে আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিক ক্যাবলিং নির্মাণের কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার সুপারিশ করা হয় বৈঠকে।

এসময় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জাতির পিতার স্বপ্ন পূরণে মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। বৈঠকে মুজিববর্ষে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় যেসকল কর্মসূচি পালন করবে তা তুলে ধরা হয়।

কর্মসূচিগুলো হলো: র‌্যালি, আলোচনা সভা, রক্তদান কর্মসূচি, নাগরিক সেবা জোরদারকরণ, গ্রাহক হয়রানি বন্ধে বিশেষ পদক্ষেপ নেয়া, পূর্বাচল নতুন শহরে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী স্মারক সৌধ স্থাপন, বঙ্গবন্ধু চত্বর নির্মাণ ও ভবন আলোকসজ্জাকরণ ইত্যাদি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App