×

জাতীয়

মোহাম্মদ নাসিমের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০২০, ০৬:৩৩ পিএম

মোহাম্মদ নাসিমের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সুস্থতার জন্য দোয়া মাহফিল।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের রোগ মুক্তি কামনায় শনিবার (৬ জুন) বিকেলে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যুক্ত হোন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান,যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবর উল আলম হানিফ,ডক্টর হাছান মাহমুদ ও আ,ফ,ম বাহাউদ্দীন নাসিম,সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও এসএম কামাল হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাস, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বডুয়া ও উপদপ্তর সম্পাদক সায়েম খান।

পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি মোহাম্মদ নাসিমের রোগ মুক্তির জন্য বিশেষ দোয়া করার আহবান জানান

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার সৌদির তেল স্থাপনায় হুথির সরাসরি হামলা

এবার সৌদির তেল স্থাপনায় হুথির সরাসরি হামলা

ভারতে এবার সড়কমন্ত্রীর পদত্যাগের দাবিতে নতুন পার্টির আত্মপ্রকাশ

ভারতে এবার সড়কমন্ত্রীর পদত্যাগের দাবিতে নতুন পার্টির আত্মপ্রকাশ

ডেঙ্গু-চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে ছাড়া হচ্ছে ৬ লাখ পুরুষ মশা

ডেঙ্গু-চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে ছাড়া হচ্ছে ৬ লাখ পুরুষ মশা

খুলনায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

খুলনায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App