×

জাতীয়

বালিশকাণ্ডে ঠিকাদার আসিফের জামিন স্থগিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২০, ০২:২৭ পিএম

পাবনার রূপপুর পারমাণবিক বিদুৎ প্রকল্পের একটি ভবনের জন্য অস্বাভাবিক দামে আসবাব ও অন্যান্য সামগ্রী ক্রয়সংক্রান্ত ঠিকাদার আসিফ হোসেনকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত।

বুধবার (১ জুলাই) আপিল বিভাগের চেম্বার বিচারপতি নুরুজ্জামান ননী এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ফিদা এম কামাল। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।

এর আগে গত ২৯ জুন পাবনার রূপপুর পারমাণবিক বিদুৎ প্রকল্পের একটি ভবনের জন্য অস্বাভাবিক দামে আসবাব ও অন্যান্য সামগ্রী ক্রয়সংক্রান্ত দুর্নীতির এক মামলায় ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসিফ হোসেনকে শর্ত সাপেক্ষে জামিন দেন হাইকোর্ট। পরে এ জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করে দুদক।

গত বছরের ১২ ডিসেম্বর পাবনায় দুদক এ দুটি মামলা করে। তারপর থেকে কারাগারেই রয়েছেন আসিফ হোসেন। দুটি মামলায় ৭ কোটি ৪৯ লাখ ৪২ হাজার ও ৭ কোটি ৪৮ লাখ টাকার দুর্নীতির অভিযোগ আনা হয়। এ ঘটনা বালিশকাণ্ড নামে পরিচিতি পেয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App