×

জাতীয়

স্ত্রী পরিচয়ে হোটেলে নিয়ে বালিশচাপায় হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২০, ০৪:০৬ পিএম

স্ত্রী পরিচয়ে হোটেলে নিয়ে বালিশচাপায় হত্যা

প্রতীকী ছবি।

ইয়াসিন মোল্লা নামে এক যুবক রাজধানীর একটি আবাসিক হোটেলে এক নারীকে স্ত্রীর পরিচয়ে হোটেলে তোলে বালিশচাপা দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সেই হত্যার ঘটনায় যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার সন্ধ্যায় ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে জানায় ডিবি।

ডিবি জানান, হাবীবাকে স্ত্রী পরিচয় দিয়ে গত ৩০ জুলাই দুপুরে সায়েদাবাদের একটি আবাসিক হোটেলে ওঠেন ইয়াসিন। এদিন বিকেলে ইয়াসিন কক্ষের বাইরে থেকে দরজায় তালা দিয়ে চলে যান। রাতে হোটেলবয়রা এসে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ পাননি। পরে তাঁরা দরজা ভেঙে ভেতরে ঢুকে ওই নারীকে খাটের ওপর নিথর অবস্থায় পান। যাত্রাবাড়ী থানা-পুলিশ এসে নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

ডিবি আরো জানান, সায়েদাবাদের একটি আবাসিক হোটেলের কক্ষে হাবীবা ইয়াসমিন ওরফে লাবনী (৩৫) নামের নারীকে বালিশচাপা দিয়ে হত্যার কথা স্বীকার করেছেন ইয়াসিন মোল্লা। হাবীবা ঢাকায় বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। তাঁর বাড়ি নওগাঁ সদর উপজেলায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App