×

জাতীয়

ডিএমপি

বিএনপির মিছিলে আসামি যোগ দিলে গ্রেপ্তারে প্রস্তুত পুলিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৪, ০৫:১৫ পিএম

বিএনপির মিছিলে আসামি যোগ দিলে গ্রেপ্তারে প্রস্তুত পুলিশ

বিএনপির কালো পতাকা মিছিলে ওয়ারেন্টভুক্ত কোনো আসামি যোগ দিলে তাকে গ্রেপ্তার করতে পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ক্রাইম) লিটন কুমার সাহা।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, আমরা ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করছি। এদিন বিএনপির প্রোগ্রাম রয়েছে। এই প্রোগ্রামে ওয়ারেন্টভুক্ত কোনো আসামি এলে তাদের গ্রেপ্তারে আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। এমন কর্মসূচিতে কোনো আসামি এসেছে, কিন্তু আমরা ধরিনি, এমন নয়।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, মামলা প্রত্যাহার ও ‘অবৈধ সংসদ’ বাতিলসহ এক দফা দাবি আদায়ে বিএনপির উদ্যোগে দুপুরে রাজধানীর নয়াপল্টনে কালো পতাকা মিছিলের কর্মসূচি দেয় বিএনপি।

নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় মিছিলটি। নাইটিঙ্গেল মোড় হয়ে ফকিরাপুল-আরামবাগ মোড় ঘুরে আবার কার্যালয়ে গিয়ে শেষ হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App