×

জাতীয়

মঙ্গলবার স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৪, ০৯:৩৪ পিএম

মঙ্গলবার স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস

ছবি: সংগৃহীত

শ্রম আইন লঙ্ঘনের মামলায় দণ্ডপ্রাপ্ত গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হচ্ছেন মঙ্গলবার (১৬ এপ্রিল)। আদালতের কাছে স্থায়ী জামিন চাইবেন তিনি। একই আবেদন নিয়ে এদিন ট্রাইব্যুনালে হাজির হবেন এ মামলায় সাজাপ্রাপ্ত অপর তিন আসামীও।

সোমবার (১৫ এপ্রিল) ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, আগামীকাল (মঙ্গলবার ১৬ এপ্রিল) সকাল ১০টায় ড. ইউনূসসহ চারজন শ্রম আপিল ট্রাইব্যুনালে যাবেন। যদিও কাল আপিল শুনানির দিন ধার্য রয়েছে, কিন্তু বিচারক সংকটের কারণে তার শুনানি শুরু হওয়া অনেকটাই অনিশ্চিত।

এর আগে গত ২৮ জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের হওয়া মামলার রায় চ্যালেঞ্জ করে ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের আপিলের প্রেক্ষিতে তাদেরকে জামিন দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। একইসঙ্গে আপিল শুনানির জন্য গ্রহণ করেন আদালত। সেদিন শ্রম আদালতের দেয়া সাজাও স্থগিত করেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।

ড. ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল-মামুন বলছেন, মামলায় শ্রমে আদালতে যে রায় হয়েছে সেটা সম্পূর্ণ অবৈধ। ৩০৭ ধারা অনুযায়ী এ মামলায় শাস্তি দেয়ার বিধান নেই। কারণ, শ্রম আইনের ২৩৬ ধারা অনুযায়ীই এ মামলার শাস্তির বিধান আছে। এ ধারাতেই বলা আছে, যদি বকেয়া থাকে তাহলে সেটা পরিশোধের জন্য নির্দিষ্ট সময় দেয়া হবে। এটা না করলে ১ লাখ টাকা জরিমানা, প্রতিদিন ৫ হাজার টাকা করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তড়িঘড়ি করে ব্রিটেন থেকে সব বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র, কারণ কী?

তড়িঘড়ি করে ব্রিটেন থেকে সব বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র, কারণ কী?

কারিগরি বোর্ডের ৩৪ কেন্দ্র সচিবকে শোকজ

কারিগরি বোর্ডের ৩৪ কেন্দ্র সচিবকে শোকজ

১০ বছরের সম্পর্কে ইতি, প্রীতম-শেহতাজের বিবাহবিচ্ছেদের ঘোষণা

১০ বছরের সম্পর্কে ইতি, প্রীতম-শেহতাজের বিবাহবিচ্ছেদের ঘোষণা

ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীদের স্তব্ধ করা যাবে না

নাহিদ ইসলাম ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীদের স্তব্ধ করা যাবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App