×

জাতীয়

কামরাঙ্গীরচর নাগরিক পরিষদ প্রতিনিধিদের সঙ্গে ঢাদসিক মেয়রের মতবিনিময়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪, ০৭:৫৩ পিএম

কামরাঙ্গীরচর নাগরিক পরিষদ প্রতিনিধিদের সঙ্গে ঢাদসিক মেয়রের মতবিনিময়

বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দপ্তরে কামরাঙ্গীরচর নাগরিক পরিষদের সমন্বয়ক হাসান আহমেদ ও সদস্য সচিব এস এম মওলা রেজার নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

কামরাঙ্গীরচর নাগরিক পরিষদ প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দপ্তরে কামরাঙ্গীরচর নাগরিক পরিষদের সমন্বয়ক হাসান আহমেদ ও সদস্য সচিব এস এম মওলা রেজার নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

বৈঠকে নাগরিক পরিষদ প্রতিনিধিবৃন্দ ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের কাছে এক স্মারকলিপি হস্তান্তর করেন এবং পরিষদের সভাপতি একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত কবি নির্মলেন্দু গুণের কামরাঙ্গীরচরস্থ সৃজন কুঠির (বাড়ি) পরিদর্শনের আমন্ত্রণ পৌঁছে দেন। জবাবে ঢাদসিক মেয়র সুবিধাজনক সময়ে কবির সৃজন কুঠির পরিদর্শনে যাবেন বলে জানান। 

আরো পড়ুন: চলচ্চিত্র নিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করা হবে

মতবিনিময়কালে মেয়র ব্যারিস্টার শেখ তাপস প্রতিনিধি দলকে আদি বুড়িগঙ্গা চ্যানেল পুনরুদ্ধার ও নান্দনিক পরিবেশ সৃষ্টি, কামরুল ইসলাম সরণি এবং ইনার সার্কুলার রিং রোড প্রতিষ্ঠাসহ অন্যান্য উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে অবগত করেন। এছাড়াও বৈঠকে ঢাদসিক মেয়র এসব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কামরাঙ্গীরচর হতে কাউকে উচ্ছেদ করা হবে না এবং কামরাঙ্গীরচরে স্থাপনা নির্মাণে কোনো অনুমোদিত প্রকল্প নেই বলে জানান। 

বৈঠক শেষে নাগরিক পরিষদ প্রতিনিধিগণ মেয়র ব্যারিস্টার শেখ তাপসকে ঢাদসিকের উন্নয়ন পরিকল্পনা নিয়ে সন্তুষ্টি জানান এবং আশ্বস্ত হয়েছেন মর্মে অবগত করেন। এছাড়াও প্রতিনিধিবৃন্দ কামরাঙ্গীরচরের উন্নয়ন পরিকল্পনা নিয়ে স্বার্থান্বেষী মহলের সৃষ্ট বহুমাত্রিক গুজবের বিরুদ্ধে সজাগ থেকে তা প্রতিহত করবেন বলে ঢাদসিক মেয়রকে জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App