×

জাতীয়

পহেলা বৈশাখে ঘুরতে গিয়ে গণধর্ষণের স্বীকার তরুণী, গ্রেপ্তার ৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪, ০৯:০৮ পিএম

পহেলা বৈশাখে ঘুরতে গিয়ে গণধর্ষণের স্বীকার তরুণী, গ্রেপ্তার ৫

গ্রেপ্তারকৃত আসামীরা

ঢাকার কেরাণীগঞ্জের ঘাটারচরে পহেলা বৈশাখে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে অজ্ঞাতনামাদের দ্বারা গণধর্ষণের স্বীকার হয়েছেন তরুণী। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৪ এপ্রিল) ভুক্তভোগী তার বন্ধু সিজান ও রিজভীকে নিয়ে ঘাটারচরের মধুসিটিতে ঘুরতে গেলে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনাটি ঘটে। 

ঘটনার দিন ভুক্তভোগী মধুসিটি হাউজিংয়ের ভেতর ফাঁকা জায়গায় বসে তার বন্ধুদের সঙ্গে ছবি তোলার সময় অজ্ঞাতনামা ৫/৭ জন এসে তাদের বিভিন্ন ধরণের প্রশ্ন করতে থাকে। একপর্যায়ে আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অজ্ঞাতনামারা ভুক্তভোগীর বন্ধু সিজান ও রিজভীকে টেনে হিঁচড়ে হাউজিংয়ের ভেতরে ফাঁকা জায়গায় নিয়ে এলোপাতাড়ি কিলঘুষি ও মারধর করে জখম করে তাদের। 

একপর্যায়ে অজ্ঞাতনামা ৩ জন ভুক্তভোগীর জামা-কাপড় জোরপূর্বক খুলে পালাক্রমে ধর্ষণ করে এবং বাহিরে অন্যান্যরা পাহারা দিতে থাকে। পরবর্তীতে ভুক্তভোগী ও তার বন্ধুদের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায় তারা। পরে এ বিষয়টি কাউকে জানালে ক্ষতি করার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায় অজ্ঞাতরা।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে কেরাণীগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

আরো পড়ুন: হাজারীবাগে বাবার হাতে মেয়ে শিশু খুন

পরে চাঞ্চল্যকর এ গণধর্ষণের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে রহস্য উদঘাটন ও ঘটনায় জড়িত আসামীদের দ্রুত গ্রেপ্তার করার জন্য ঢাকা পুলিশ সুপার আসাদুজ্জামান তাৎক্ষনিক নির্দেশ প্রদান করেন। এর ধারাবাহিকতায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্-দক্ষিণ) আমিনুল ইসলামের দিকনির্দেশনায় এবং কেরাণীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীরের  নেতৃত্বে একটি বিশেষ তদন্ত টিম ক্লু-লেস এই গণধর্ষণের মূল রহস্য উদঘাটনের লক্ষ্যে তদন্ত কার্যক্রম শুরু করে। 

এর ধারাবাহিকতায় তদন্ত টিম ঘটনাস্থল ও এর আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করে। তদন্ত টিম সিসিটিভি ফুটেজ ও ক্রাইমসিন হতে প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনা করে গণধর্ষণের ঘটনায় জড়িত আসামীদের সনাক্ত করতে সক্ষম হয়। 

এরই ধারাবাহিকতায় অজ্ঞাতনামা আসামীদের দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে কেরাণীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীরের দিক-নির্দেশনায় এবং কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামালের সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) মুন্সী আশিকুর রহমান ও এসআই (নিঃ) অলক কুমার দে এবং এসআই (নিঃ) রিয়াজ দের একটি চৌকষ আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সর্বোত্তম প্রয়োগ করে কেরাণীগঞ্জ ও ডিএমপির বিভিন্ন জায়গায় ২৪ ঘন্টা ধারাবাহিক অভিযান পরিচালনা করে এই গণধর্ষণ মামলার ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামীরা গণধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। মামলার তদন্ত অব্যাহত আছে।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন- মিলন (২৩), মো. মাসুম (২৫), শহিদুল ইসলাম (২১), মো. রাহাত (১৮), মো. সোহাগ আলম (২০)।

 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App