×

জাতীয়

যে কারণে ইতালির ভিসা পেতে দেরি হচ্ছে বাংলাদেশিদের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৪, ০৬:২১ পিএম

যে কারণে ইতালির ভিসা পেতে দেরি হচ্ছে বাংলাদেশিদের

ছবি: সংগৃহীত

বাংলাদেশিদের ভিসা পেতে দেরি হওয়ার কারণ ব্যাখ্যা করেছে দেশটির দূতাবাস। মঙ্গলবার (৩০ এপ্রিল) ঢাকায় ইতালির দূতাবাস থেকে এ বিষয়ে জানানো হয়।

দূতাবাস জানায়, ভিসা আবেদনের সংখ্যা কোভিড মহামারির আগের সময়ের তুলনায় তিনগুণের বেশি এবং ২০২২ সালের তুলনায় দ্বিগুণের বেশি। গড়ে চারটির মধ্যে একটি আবেদনের সঙ্গে জাল নথি রয়েছে। এই পরিস্থিতির কারণে দূতাবাসকে অতিরিক্ত চেকের দায়িত্ব দেয়া হয়েছে, যা প্রকৃত আবেদনকারীদের প্রক্রিয়াকেও ধীর করে দিচ্ছে।

ইতালিয়ান দূতাবাস থেকে বলা হয়, আমরা ভিসা আবেদনকারীদের একটি সাবলীল সেবা দেয়ার জন্য পদক্ষেপ নিচ্ছি। দূতাবাসের ভিসা বিভাগ সম্প্রতি একটি নতুন এবং বড় জায়গা নিয়েছে। কিছু অতিরিক্ত কর্মীও প্রত্যাশা করা হচ্ছে। ঢাকায় ইতালির জন্য ভিএফএস ভিসা আবেদনকেন্দ্রটি বৃহত্তর এবং আরো দক্ষ প্রাঙ্গণে স্থানান্তরিত হয়েছে। 

২০২৩ সালে দূতাবাস দ্বারা প্রক্রিয়াকৃত ভিসা আবেদন ২০ শতাংশ বেড়েছে। আমরা কোনো ধরনের অযৌক্তিক বিলম্বের জন্য দুঃখিত এবং আবেদনকারীদের এটা বোঝার জন্য ধন্যবাদ।

যেসব ভিসা আবেদনকারীদের তাদের পাসপোর্ট ফেরত প্রয়োজন, তারা আবেদনের মাধ্যমে প্রত্যাহার করতে পারবেন বলেও দূতাবাস থেকে জানানো হয়েছে।

এদিকে, গত মাসে ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুকিং পদ্ধতি পরিবর্তনের জন্য ভিসা সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবালকে বুকিং পদ্ধতি পরিবর্তন করার নির্দেশনা দেয় ঢাকাস্থ ইতালিয়ান দূতাবাস।

বৈধ নুলাওস্তাসহ (ওয়ার্ক পারমিট ভিসা) অ্যাপয়েন্টমেন্টকারীরা মেয়াদ শেষ হওয়ার আগে আবেদন করতে পারবেন। এ ভিসার জন্য বুকিং স্লট নিতে কোনো চার্জ (অতিরিক্ত টাকা) লাগবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হবিগঞ্জের বিচারককে হাইকোর্টের তলব

মামলা ঝুলছে পাঁচ বছর হবিগঞ্জের বিচারককে হাইকোর্টের তলব

বাতিল হয়ে গেল ইরানের জন্য বরাদ্দ থাকা টিকিটও

বাতিল হয়ে গেল ইরানের জন্য বরাদ্দ থাকা টিকিটও

‘জনগণের শক্তি নিয়েই আমি ফিরব’

ভারতের পত্রিকায় সিরিজ সাক্ষাৎকারে শেখ হাসিনা ‘জনগণের শক্তি নিয়েই আমি ফিরব’

এক রাতে তিন কৃষকের সাত গরু চুরি, আতঙ্কে খামারিরা

এক রাতে তিন কৃষকের সাত গরু চুরি, আতঙ্কে খামারিরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App