×

জাতীয়

ইলিশের উৎপাদন বেড়ে ৫.৭১ লাখ মে.টনে উন্নীত হয়েছে : মন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মে ২০২৪, ০৬:১৭ পিএম

ইলিশের উৎপাদন বেড়ে ৫.৭১ লাখ মে.টনে উন্নীত হয়েছে : মন্ত্রী

ছবি: সংগৃহীত

বর্তমান আওয়ামী লীগ সরকারের সময় ইলিশের উৎপাদন বেড়ে ৫ দশমিক ৭১ লাখ মেট্রিক টনে উন্নীত হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী আব্দুর রহমান।

সোমবার (৬ মে) জাতীয় সংসদের অধিবেশনে স্বতন্ত্র সদস্য পংকজ নাথের এক লিখিত প্রশ্নের উত্তরে মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী এ তথ্য জানান। এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

আরো পড়ুন: দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিবিড়ভাবে কাজ করতে হবে

আব্দুর রহমান বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার ২০০৮-০৯ অর্থবছরে সরকার গঠনের সময় ইলিশের উৎপাদন ছিলো ২ দশমিক ৯৯ লক্ষ মে. টন। আওয়ামী লীগ সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে জেলেদের ভিজিএফের পরিমাণ মাসিক ১০ কেজি হতে ৪০ কেজিতে বাড়ানোসহ বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপ নেয়, যা যথাযথভাবে বাস্তবায়নের ফলে ২০২২-২৩ অর্থবছরে ইলিশের উৎপাদন ৫ দশমিক ৭১ লক্ষ মে. টনে উন্নীত হয়।

তিনি বলেন, মা ইলিশ ও জাটকা ইলিশ সংরক্ষণে সরকারের নেয়া পদক্ষেপগুলোর ভিতর মোবাইল কোর্ট, অভিযান পরিচালনার মাধ্যমে মৎস্য আইন বাস্তবায়ন এবং মা ইলিশ ও জাটকা আহরণ নিষিদ্ধকালীন জেলেদের জীবিকা নির্বাহের জন্য মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জেলেদের ভিজিএফ (চাল) বিতরণ কার্যক্রম অন্যতম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘দাফনে বা জানাজায় কোনো বাঁধা ছিলনা, আপত্তি ছিল  ভূয়া মুক্তিযোদ্ধাকে ‘গার্ড অব অনার’ প্রদানে

‘দাফনে বা জানাজায় কোনো বাঁধা ছিলনা, আপত্তি ছিল ভূয়া মুক্তিযোদ্ধাকে ‘গার্ড অব অনার’ প্রদানে

‘সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের পারদর্শী লোক, শুধু নিজ মন্ত্রণালয় বাদে’

‘সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের পারদর্শী লোক, শুধু নিজ মন্ত্রণালয় বাদে’

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App