×

জাতীয়

উপজেলা নির্বাচন

সারাদেশে দেড় লক্ষাধিক আনসার মোতায়েন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মে ২০২৪, ১০:৩৫ পিএম

সারাদেশে দেড় লক্ষাধিক আনসার মোতায়েন

ছবি: সংগৃহীত

আগামী বুধবার (৮ মে) অনুষ্ঠিত হতে যাওয়া ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নিরাপত্তা নিশ্চিত করতে দেড় লক্ষাধিক আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।  

সোমবার (৬ মে) আনসার-ভিডিপি সদরদপ্তরের সহকারী পরিচালক মো. রুবেল হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনের প্রথম ধাপে আইন-শৃঙ্খলা, ভোট কেন্দ্র ও ব্যালট বাক্সের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোটদানে শৃঙ্খলা বজায় রাখতে মোট ১ লাখ ৫৯ হাজার ৮৭৪ জন সদস্য মোতায়েন করা হয়েছে। তারা ইতোমধ্যে দায়িত্ব পালন শুরু করেছে।

আরো পড়ুন: ঝিনাইদহ-১ আসনের উপ-নির্বাচন স্থগিত

আনসার-ভিডিপি সদরদপ্তর জানায়, ৫৯টি জেলার ১৪১টি উপজেলার ১০ হাজার ৬০৫টি ভোট কেন্দ্রে প্রথম ধাপে নির্বাচন হতে যাচ্ছে। আর প্রতিটি নির্বাচন কেন্দ্রের নিরাপত্তায় মোট ১৩ জন বা ততোধিক আনসার ও ভিডিপি সদস্য ইতোমধ্যে দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে একজন প্লাটুন কমান্ডার (পিসি) ও দুইজন সহকারী প্লাটুন কমান্ডারের (এপিসি) নেতৃত্বে ৬ জন পুরুষ ও ৪ জন মহিলা আনসার-ভিডিপি সদস্য রয়েছেন। 

কোনো কেন্দ্রে বুথ সংখ্যা ৬টির বেশি হলে বুথ প্রতি অতিরিক্ত আরো একজন করে সদস্য মোতায়েন করা হয়েছে। পিসি ও এপিসিরা অস্ত্রসহ এবং আনসার-ভিডিপি সদস্য-সদস্যরা অস্ত্রবিহীন ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায়ে নিয়োজিত থাকবেন। তারা সবাই আজ (সোমবার) থেকে আগামী শুক্রবার পর্যন্ত মোট ৫ দিনের জন্য মোতায়েন থাকবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App