×

জাতীয়

ঢাকায় পৌঁছেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৪, ০৩:৩৩ পিএম

ঢাকায় পৌঁছেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

ঢাকায় পৌঁছেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই অস্ট্রেলিয়া থেকে প্রথম কোনো উচ্চ পর্যায়ের সফর। 

মঙ্গলবার (২১ মে) সকাল ১১টার কিছুক্ষণ পর মালয়েশিয়ার একটি বিমানে ঢাকা পৌঁছান তিনি। 

দেশটির পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেয়ার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে জোর দেবেন বলে ধারণা করা হচ্ছে।

ভূ-রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং ভারত মহাসাগরীয় অঞ্চলকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী অস্ট্রেলিয়া। 

আরো পড়ুন: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী এন্থনি এলবানিজ পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। আগামী বছরগুলোতে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে সরকারপ্রধানের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার জন্য উন্মুখ বলে জানান এন্থনি।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তাতেই বোঝা যায় দেশটি ঢাকার সঙ্গে সম্পর্ক বাড়াতে চায়। সেজন্য ঢাকায় পররাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়ে এন্থনি সেই বার্তাই পৌঁছে দিতে চান। বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

এছাড়া বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। এছাড়াও কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পেও যেতে পারেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী। সফরে দুই দেশে বাণিজ্য সম্প্রসারণ বিশেষ জোর দেয়া হবে। এছাড়াও জলবায়ু পরিবর্তন, অঞ্চল ভিত্তিক সামুদ্রিক নিরাপত্তাও পাবে বিশেষ গুরুত্ব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কঙ্গোতে আশঙ্কাজনক হারে বাড়ছে ইবোলা, মৃত্যু ১,৩০০ ছাড়াল

কঙ্গোতে আশঙ্কাজনক হারে বাড়ছে ইবোলা, মৃত্যু ১,৩০০ ছাড়াল

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এমএলএস অল-স্টার ম্যাচে খেলছেন না মেসি

এমএলএস অল-স্টার ম্যাচে খেলছেন না মেসি

আজ বঙ্গভবন ছেড়ে নিজ বাসভবনে উঠবেন সাবেক রাষ্ট্রপতি

আজ বঙ্গভবন ছেড়ে নিজ বাসভবনে উঠবেন সাবেক রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App