×

জাতীয়

র‍্যাবের নতুন মহাপরিচালক হারুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৪, ০৭:৩৭ পিএম

র‍্যাবের নতুন মহাপরিচালক হারুন

ছবি: সংগৃহীত

র‌্যাবের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত মহাপরিদর্শক ব্যারিস্টার মো. হারুন অর রশিদ।

বুধবার (২৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ নিয়োগের খবর জানানো হয়েছে।

এম খুরশীদ হোসেনের স্থলাভিষিক্ত হবেন হারুন অর রশিদ।

পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বর্তমান মহাপরিচালক খুরশীদ হোসেন অবসর-উত্তর ছুটিতে যাবেন। যা আগামী ৫ জুন থেকে শুরু হয়ে শেষ হবে ২০২৫ সালের ৪ জুন।

এদিকে নতুন মহাপরিচালক নিয়োগের আদেশটি কার্যকর হবে ৫ জুন থেকে।

ব্যারিস্টার মো. হারুন অর রশিদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামে। বর্তমানে তিনি পুলিশ সদরদপ্তরে অতিরিক্ত আইজিপি (হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট) পদে কর্মরত। এর আগে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ছিলেন তিনি।

উল্লেখ্য, হারুন অর রশিদ ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিভাগ থেকে এমএসসি সম্পন্ন করেন। ২০০৯ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি এবং ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। ছোটবেলা থেকে অসম্ভব মেধাবী হারুন অর রশীদের বাবা আহম্মেদ আলী ছিলেন ব্যবসায়ী। সাত ভাই-বোনের মধ্যে তিনি ষষ্ঠ। হারুন অর রশিদ ১৯৯৫ সালে ১৫ তম বিসিএস পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি পুলিশের বিভিন্ন পদে চাকরি করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App