×

জাতীয়

ঢামেক থেকে ভূয়া চিকিৎসক আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জুন ২০২৪, ০৯:১১ পিএম

ঢামেক থেকে ভূয়া চিকিৎসক আটক

ঢামেক থেকে রিপা আক্তার নামে এক তরুণীকে আটক করেছে আনসার সদস্যরা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আবারো আটক হয়েছে এক ভূয়া চিকিৎসক। হাসপাতালটির পুরাতন ভবনের দ্বিতীয় তলায় গাইনি ওয়ার্ড থেকে সাদা এপ্রোন পড়া রিপা আক্তার (২০) নামে ওই তরুণীকে আটক করেছে আনসার সদস্যরা। পরবর্তিতে তাকে থানায় হস্তান্তর করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যায় হাসপাতালে পুরাতন ভবনের গাইনি বিভাগের ২১২ নম্বর লেবার ওয়ার্ডে সাদা এপ্রোন পড়ে সন্দেহজনকভাবে হাসপাতালে ঘোরাঘুরি করছিলো সে। চোখে পড়লে আনসার সদস্যরা তাকে আটক করে।

২১২ ওয়ার্ডের প্রবেশদ্বারে দায়িত্বরত নারী আনসার সদস্য লুৎফা জানান, রিপা নামে ওই নারী সাদা এপ্রোন পড়া অবস্থায় ওয়ার্ডের ভিতরে ঘোরাঘুরি করছিলো। এ সময় তার কাছে হাসপাতালে আসার কারণ ও পরিচয় জানতে চাওয়া হয়।

রিপা নামে ওই নারী উপযুক্ত কারণ ও পরিচয় দিতে না পারায় বিষয়টি সন্দেহ হয় এবং পরবর্তিতে কর্তৃপক্ষদের জানান। পরে তাকে আটক করে হাসপাতালে প্রশাসনিক ব্লকে নিয়ে যাওয়া হয়।

এদিকে, এপ্রোন পরিহিত আটক ওই তরুণী দাবি করেন, মামুন নামে তার এক বন্ধুর কাছ থেকে এপ্রোনটি নিয়ে তিনি পড়েছেন।

আরো পড়ুন: এবার আছাদুজ্জামানের ছেলে-স্ত্রীর আলিশান বাড়ি, দামি প্লটের সন্ধান!

তবে হাসপাতালের গাইনি ওয়ার্ডের প্রবেশের কারণ জানতে চাইলে তিনি জানান, তার এক বন্ধুর মা এই হাসপতালে আসার কথা। তাই তিনিও এসেছেন।

এছাড়া তিনি আরো দাবি করেন, ২০১০ সালে তিনি এসএসসি পাস করেছেন। বর্তমানে কামরাঙ্গীরচর এলাকায় একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসাবে চাকরি করেন। থাকেন হাজারীবাগ সেকশন ঢাল এলাকায়। 

হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত থাকা আনসার প্লাটুন কমান্ডার (পিসি) মিজানুর রহমান জানান, ওই নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তিনি একেক সময় একেক তথ্য দিয়ে আসছে। 

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, এপ্রোন পড়া ওই তরুণীকে ২১২ নম্বর ওয়ার্ড থেকে আটক করা হয়েছে। তবে একথা সত্য সেই নারী নিজেকে ডাক্তার পরিচয় দেয়নি। কিন্তু এপ্রোন পড়ে লেবার ওয়ার্ডে তার ঘোরাঘুরি সন্দেহজনক।

তিনি আরো বলেন, কিছুদিন আগেও লেবার ওয়ার্ড থেকেই একটি নবজাতক চুরির ঘটনা ঘটেছে, ওই নারীকে আমরা পুলিশে দিচ্ছি। বিস্তারিত পুলিশ তদন্ত করে বের করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিতে খাস জমি বরাদ্দে সুপারিশের আশ্বাস ভূমিমন্ত্রীর

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিতে খাস জমি বরাদ্দে সুপারিশের আশ্বাস ভূমিমন্ত্রীর

সিলেট সীমান্তে ২৯ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সিলেট সীমান্তে ২৯ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

প্রকৃত খুনিদের গ্রেপ্তারে ৩ দিনের আল্টিমেটাম

সিলেটের ট্রিপল মার্ডার প্রকৃত খুনিদের গ্রেপ্তারে ৩ দিনের আল্টিমেটাম

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ১৪ জন গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ১৪ জন গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App