×

জাতীয়

জীবনমান উন্নয়নে গাছ রোপণের আহ্বান পরিবেশমন্ত্রীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২৪, ০৬:০৯ পিএম

জীবনমান উন্নয়নে গাছ রোপণের আহ্বান পরিবেশমন্ত্রীর

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, জীবনমান উন্নয়নে প্রত্যেক নাগরিকের ফলদ, বনজ ও ঔষধি গাছের কমপক্ষে একটি রোপণ করা উচিত। সম্মিলিতভাবে গাছ রোপণ করে, আমরা একটি সবুজ, স্বাস্থ্যকর ও আরও টেকসই এবং সহনশীল পরিবেশ গড়ে তুলতে সক্ষম হবো।

রবিবার (৩০ জুন) ঢাকার ভারতীয় দূতাবাসে একটি নিম গাছ রোপণের মাধ্যমে ‘ওয়ান ট্রি ৪ মাদার’ ক্যাম্পেইন উদ্বোধনকালে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

আরো পড়ুন: টানা ৪ দিন সারাদেশে ভারী বর্ষণের আভাস, ভূমিধসের শঙ্কা

পরিবেশমন্ত্রী বলেন, ‘ওয়ান ট্রি ৪ মাদার’ ক্যাম্পেইন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ সংরক্ষণের প্রতি আমাদের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন এবং বাংলাদেশ ও ভারতের মধ্যকার স্থায়ী বন্ধুত্ব ও সহযোগিতার প্রমাণ। দুই দেশ একসঙ্গে, আমরা আরো টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করতে পারবো। এ কর্মসূচি সবাইকে গাছ রোপণ, লালনে একত্রিত করে আমাদের পৃথিবীকে রক্ষার দায়িত্ব নিতে অনুপ্রাণিত করবে।

এ সময় বাংলাদেশে ভারতের হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা, ভারতীয় দূতাবাসের কর্মকর্তা কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান অবরুদ্ধ ইসলামাবাদ

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App