×

জাতীয়

সোমবারই বাড়ছে না মেট্রোরেলের ভাড়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৪, ১০:৪৭ পিএম

সোমবারই বাড়ছে না মেট্রোরেলের ভাড়া

ছবি ; সংগৃহীত

মেট্রোরেলের টিকিটের ওপর মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) অব্যাহতির শেষ দিন পার হলো রবিবার। সোমবার (১ জুলাই) সরকারের বিশেষ আদেশে অব্যাহতির সময়সীমা পার হওয়ায় কার্যকর হবে ভ্যাট। তবে ভ্যাট বাড়লেও সোমবার থেকে ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

মেট্রোরেলে ১৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য করা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর কাছে আপিল করেছিল মেট্রোরেল কর্তৃপক্ষ। আপিলের বিষয়ে এনবিআরের কাছ থেকে এখনো কোনো উত্তর তারা পায়নি। ফলে এখনই ভাড়া বাড়বে না।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক জানান, এনবিআর উত্তরের জন্য অপেক্ষা করছি। যদি ভাড়ার ওপর ভ্যাট আরোপ করতে হয়ও, আমাদের কিছু প্রযুক্তিগত সমস্যা নিয়ে তাদের সঙ্গে কথা বলতে হবে।

আরো পড়ুন : জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ডিএমটিসিএল কর্মকর্তা জানান, ডিএমটিসিএল ভ্যাট আরোপের সিদ্ধান্ত নিলেও তারা পূর্ব ঘোষণা না দিয়ে মেট্রোরেলের ভাড়া বাড়াবে না।

১ জুলাই থেকে মেট্রোরেলের ভাড়ার ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হবে কি না, তা নিয়ে গত কয়েক মাস ধরে আলোচনা চলছে। এনবিআর ডিএমটিসিএলের জন্য কর ছাড় প্রত্যাহার করার সিদ্ধান্ত নিলে এপ্রিলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। ২০২২ সালের ডিসেম্বর থেকে এই কর ছাড় সুবিধা দেয়া হচ্ছে।

এর আগে গত ৪ এপ্রিল ডিএমটিসিএলকে চিঠি দিয়ে এনবিআর জানায়, জুলাই থেকে মেট্রোরেলের সেবা ও টিকিটে মূসক পরিশোধ করতে হবে। এরপর ডিএমটিসিএলসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন মেট্রোরেলে ভ্যাট না বসানোর অনুরোধ করে।  

সেসময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, সরকারপ্রধানের কাছে ভ্যাট না বাড়ানোর বিষয়ে অনুরোধ জানানো হয়েছে।

মেট্রোরেলের টিকিটের ওপর ভ্যাট মওকুফের সময়সীমা ছিল ৩০ জুন পর্যন্ত। ২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে ওই সুবিধা দেয় এনবিআর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App