×

জাতীয়

আজও বৃষ্টি, বিশেষ সুবিধা পাবেন এইচএসসি পরীক্ষার্থীরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ০৯:৪১ এএম

আজও বৃষ্টি, বিশেষ সুবিধা পাবেন এইচএসসি পরীক্ষার্থীরা

আজও বৃষ্টি, বিশেষ সুবিধা পাবেন এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে গত রবিবার (৩০ জুন)। পরীক্ষার প্রথম দিন রাজধানী ঢাকা ও চট্টগ্রামসহ দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টির কারণে কেন্দ্রে পৌঁছাতে ভোগান্তি পোহাতে হয়েছে শিক্ষার্থীদের। মঙ্গলবার (২ জুলাই) দ্বিতীয় দিনের মতো এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিনও দেশজুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় ভোগান্তি এড়াতে পরীক্ষার্থীদের হাতে সময় নিয়ে বাসা থেকে বের হতে বলেছেন পরীক্ষাসংশ্লিষ্টরা। একই সঙ্গে ছাতাসহ, প্রয়োজনীয় উপকরণ সঙ্গে রাখার পরামর্শ দিয়েছেন তারা। তবে জরুরি পরিস্থিতি বিবেচনায় বিশেষ সুবিধা পাবেন পরীক্ষার্থীরা।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা বলেন, আগামী কয়েকদিন প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তা ছাড়া এখন বর্ষা মৌসুম চলছে। হঠাৎ বৃষ্টি নামতে পারে। বিষয়টি মাথায় রেখে বৃষ্টির সময় পরীক্ষা নেয়ার ক্ষেত্রে কয়েকটি জরুরি নির্দেশনা দিয়েছে বোর্ড।

এইচএসসি পরীক্ষার প্রথম দিন রাজধানীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, বৃষ্টির কারণে বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে পরীক্ষার্থীদের। অধিকাংশ শিক্ষার্থীর বৃষ্টিতে ভিজে কেন্দ্রে প্রবেশ করেছেন। আবার কেউ কেউ বৃষ্টি ও যানজটের জন্য কিছুটা দেরিতে কেন্দ্রে পৌঁছেছেন।

পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে, শিক্ষা বোর্ডগুলোর এমন নির্দেশনা থাকার পরেও প্রথম পরীক্ষার দিন শেষ সময়ে কেন্দ্রে ঢুকেছেন অনেক পরীক্ষার্থী। অভিভাবকরা বলছেন, মৌসুমি ভারী বৃষ্টির কারণে পরীক্ষা কেন্দ্রে আসতে পরীক্ষার্থীদের দেরি হয়েছে। বৃষ্টির দুর্ভোগ ছাড়াও যানজটের কারণেই এই দেরি।

এদিন অনেকে পরীক্ষায় অংশ নিতেও পারেননি। এতে প্রথম দিনে অনুপস্থিতির হার ছিল কিছুটা বেশি। নানা কারণে পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ছিল ১৫ হাজার ২০৩ জন।

পরে ওইদিনই (রবিবার)  বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষা নিয়ে কিছু নির্দেশনা দেয়া হয়। সেখানে বলা হয়েছে, পরীক্ষার দিনগুলোতে বৃষ্টি থাকলে প্রয়োজনে নির্দিষ্ট সময়ের আগেই কেন্দ্রের মূল ফটক খুলে দিয়ে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের ব্যবস্থা করতে হবে। অনিবার্য কারণে কোনো কেন্দ্রের পরীক্ষা শুরু করতে আধা ঘণ্টা কিংবা এক ঘণ্টা দেরি হলে জরুরি পরিস্থিতি বিবেচনায় সেই আধা ঘণ্টা বা এক ঘণ্টা সময় সমন্বয় করে পরীক্ষা শেষ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

এদিকে সিলেট শিক্ষা বোর্ড বাদে বাকি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।

অপরদিকে মঙ্গলবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ভারী ও অতি ভারী বর্ষণ হতে পারে।

এ ছাড়া দেশের ২০ জেলার উপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার বিশেষ পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রাজশাহী, দিনাজপুর, পাবনা, রংপুর, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

উল্লেখ্য, আজ ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের বাংলা দ্বিতীয়পত্র, মাদরাসা বোর্ডের অধীনে হবে আলিম আরবি প্রথমপত্রের পরীক্ষা। এছাড়া কারিগরি বোর্ডের অধীনে ইংরেজি-২ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন: বিপৎসীমার উপর দিয়ে বইছে মুহুরী নদীর পানি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App