×

জাতীয়

অবৈধ সম্পদের মামলায় সম্রাটের চার্জ গঠন পেছালো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ০৩:৪৯ পিএম

অবৈধ সম্পদের মামলায় সম্রাটের চার্জ গঠন পেছালো

ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা জ্ঞাত আয় বহির্ভূত আইনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে চার্জগঠন পেছানো হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) ঢাকার বিশেষ আদালত-৬ এ মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য ধার্য ছিলো। এদিন সম্রাটের পক্ষে আইনজীবীরা অভিযোগ গঠনের শুনানি পেছাতে সময়ের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২৬ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেন। এ মামলায় সম্রাট স্থায়ী জামিনে রয়েছেন।

আরো পড়ুন: সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব দিতে হবে: হাইকোর্ট

জানা যায়, সারাদেশে ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাট ও তার সহযোগী তৎকালীন যুবলীগ নেতা এনামুল হক ওরফে আরমানকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর ২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। ২০২০ সালের ২৬ নভেম্বর মামলাটি তদন্ত করে সম্রাটের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম। পরবর্তীতে ২০২২ সালের ২২ আগস্ট সম্রাটের জামিন মঞ্জুর করেন আদালত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App