×

জাতীয়

আ.লীগ প্রাথীর পতিপক্ষ সম্পর্কে ধারণা নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২০, ০৯:১৮ পিএম

আ.লীগ প্রাথীর পতিপক্ষ সম্পর্কে ধারণা নেই

নির্বাচনী প্রচারণায় বিএনপি প্রার্থী

আওয়ামী লীগের প্রার্থীকে মুর্খ আখ্যায়িত করে করে ঢাকা-৫ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগ যাকে মনোনয়ন দিয়েছে সে পতিপক্ষ সম্পর্কে কোন ধারণাই রাখে না। তিনি বলেন, আওয়ামী লীগের প্রার্থী অজ্ঞ বলেই আমাকে বহিরাগত বলে। এলাকার যে উন্নয়ন আমি করেছি আগামী ১৭ অক্টোবর সুষ্ঠু নির্বাচন হলে এ এলাকায় ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। এর আগে বিকেল সাড়ে তিনটায় শনির আখরা এলাকার চব্বিশ ফিট থেকে গণসংযোগ শুরু করে জিয়া স্বরণী, গ্যাস রোড, জনতা বাগ চৌরাস্তা মোড়, জনতাবাগ জোড়া খাম্বা রোড দিয়ে রায়েরবাগ বিশ্বরোডে উঠলে পুলিশি বাঁধায় প্রচারণা শেষ করতে বাধ্য হন বিএনপি প্রার্থী।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আমি এই এলাকার মাটির সন্তান। আওয়ামী লীগের প্রার্থী এই এলাকার সন্তান না। এমনকি সে এখনও এই এলাকাতে বাস করেন না, গেন্ডারিয়া থাকে। তার প্রধান নির্বাচনী অফিস মীর হাজিরবাগ সেটাও এই এলাকাতে না। আমার নির্বাচনী অফিস এই এলাকায় এবং আমার নিজের বাড়িতে। আর নির্বাচনী অফিস অন্যের ঠিকানায়। এ সময় ভয়ভীতি উপক্ষো করে সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি।

প্রচারণাকালে বিএনপির প্রার্থীর সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন, শ্রমিকদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম বাদল, যাত্রাবাড়ী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ভান্ডারী, সহ-সভাপতি আনোয়ার হোসেন সর্দার, সহ-সম্পাদক মাসুম দেওয়ান, সাঈদ আহমেদ শাহিন উপস্থিত ছিলেন।

এছাড়াও হাসান মোহাম্মদ জাহাঙ্গীর মেম্বার, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি হাফিজ উদ্দিন, যুগ্ম সম্পাদক আরমান হোসেন, ডেমরা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তাজ মাহমুদ, যাত্রাবাড়ী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক, শান্ত ইসলাম জুম্মনসহ আরো অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App