×

জাতীয়

আবেদ আমার গাড়িচালক ছিলেন না: পিএসসির সাবেক চেয়ারম্যান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৪, ০৯:৫০ পিএম

আবেদ আমার গাড়িচালক ছিলেন না: পিএসসির সাবেক চেয়ারম্যান

পিএসসির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিক ও চাকুরিচ্যুত গাড়িচালক আবেদ আলী। ছবি: সংগৃহীত

প্রশ্নফাঁস কাণ্ডে জড়িয়ে গ্রেপ্তার  সৈয়দ আবেদ আলী সম্পর্কে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন পিএসসির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিক। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সৈয়দ আবেদ আলী আমার গাড়িচালক ছিলেন না। আমি পিএসসির চেয়ারম্যান হিসেবে যোগদানের আগেই আবেদ আলী চাকরিচ্যুত হন।

প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হাতে পিএসসির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীসহ ১৭ জন গ্রেপ্তারের বিষয়টি এখন সর্বত্র আলোচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এখন বিষয়টি নিয়ে সরব।

সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের বর্তমান এমপি ও পিএসসির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিক সম্পর্কে মঙ্গলবার (৯ জুলাই) সাংবাদিকদের কাছে বক্তব্য দেন সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক (ব্যারিস্টার সুমন)। সেখানে তিনি পিএসসির সাবেক চেয়ারম্যানদের প্রসঙ্গ তোলেন এবং তাঁরা দায় এড়াতে পারেন না বলে মন্তব্য করেন।

পিএসসির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন।

আরো পড়ুন: টুপিতে মুখ ঢেকে ‘পালালেন’ আবেদ আলী

মোহাম্মদ সাদিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ২০১৬ সালে পিএসসিতে চেয়ারম্যান হিসেবে যোগদান করি। তার আগেই আবেদ আলী চাকরিচ্যুত হন। আমি কখনো তাঁকে দেখিনি।’ তিনি বলেন, ‘আমি চেয়ারম্যান হিসেবে যোগদানের আগে পিএসসির সদস্য ছিলাম। তারও আগে ওই লোকের (আবেদ) চাকরি গেছে বলে শুনেছি।’

পিএসসির চেয়ারম্যান থাকাকালীন মোহাম্মদ সাদিকের ব্যক্তিগত সহকারী ছিলেন মো. জাহাঙ্গীর আলম। বর্তমানে তিনি কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে কর্মরত। মঙ্গলবার সন্ধ্যায় মুঠোফোনে তিনি বলেন, ‘সাদিক স্যার যোগদানের আগেই আবেদ আলী চাকরিচ্যুত হন। সাদিক স্যারের গাড়িচালক ছিলেন আবু বকর সিদ্দিক নামের একজন।’

টাইমলাইন: বিসিএসের প্রশ্নফাঁস কাণ্ড

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App