×

জাতীয়

মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে বৈঠক আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৪, ০৯:২৩ এএম

মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে বৈঠক আজ

ছবি: সংগৃহীত

মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ (রবিবার) মুঠোফোন অপারেটরদের সঙ্গে বৈঠকে বসবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এর আগে শনিবার (২৭ জুলাই) এক অনুষ্ঠানে মোবাইল ডেটা চালুর বিষয়ে বৈঠকের কথা জানান আইসিটি প্রতিমন্ত্রী।

রবিবার (২৮ জুলাই) এ বৈঠকের পর কবে থেকে মোবাইল ইন্টারনেট সচল হবে সে বিষয়ে সিদ্ধান্ত আসবে।

শনিবার জুনাইদ আহমেদ পলক জানান, রবিবার মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক রয়েছে। সকাল ৯টার দিকে ওই এমটবের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকের পর মোবাইল ডেটা চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

আরো পড়ুন: ক্ষতিগ্রস্ত মেট্রো স্টেশন চালুর জন্য জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

এ সময় মোবাইলের ফোর-জি নেটওয়ার্ক আজ রবিবার কিংবা সোমবারের (২৮-২৯ জুলাই) মধ্যে স্বাভাবিক হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়লে মহাখালীতে খাজা টাওয়ারের ডেটা সেন্টারে ব্রডব্যান্ড ইন্টারনেটের অপটিক্যাল ফাইবারে আগুন লাগার ঘটনা সামনে আসে। এরপর থেকে ইন্টারনেট সেবা ব্যাহত হয়। সবশেষ গত ২৩ জুলাই রাতে পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। প্রাথমিকভাবে অগ্রাধিকার ভিত্তিতে ইন্টারনেট সেবা দেয়া হচ্ছে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও অফিস-আদালতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App