×

জাতীয়

স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশকে যারা দানব বানিয়েছে, তাদের আন্তর্জাতিক আদালতে নেবো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ০৪:৪৪ পিএম

পুলিশকে যারা দানব বানিয়েছে, তাদের আন্তর্জাতিক আদালতে নেবো

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, পুলিশকে যারা দানব বানিয়েছে তাদের আন্তর্জাতিক আদালতে নেবো। প্রত্যেকটা ইন্সটিটিউশন ধ্বংস করেছে...বিজিবি, পুলিশ, আনসার, র‍্যাবের মতো ন্যাশনাল ফোর্সকে দানব বানিয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে পিলখানার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে বিজিবি হাসপাতালে চিকিৎসাধীনদের খোঁজ-খবর নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অনেক পুলিশকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পুলিশ নিজেরা বলেছে, আমরা লজ্জিত। আমার সঙ্গে এই কয়দিন লম্বা নেগোসিয়েশন হয়েছে...ওরা বলেছে, আমরা ওই পথে যাই নাই দেখে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে… অন্যায়ভাবে বের করে দিয়েছে।

আরো পড়ুন: আমরা পুলিশ বাহিনীকে শুদ্ধ করতে চাই: আইজিপি

 তিনি বলেন, আমি চেষ্টা করবো, বিচার পাইয়ে দেয়ার। আমরা কিছু কিছু পদক্ষেপে নিয়েছি। অ্যাকশন নেয়ার জন্য একটা সরকারি প্রসেস আছে, যেগুলো টপাটপ করা যায় না। সেই প্রসেসের মাঝে কাজ হচ্ছে। রাষ্ট্রপতির কাছে আমাদের কিছু রেকমেন্ডেশন চলে গেছে।

এসময় বৃহস্পতিবারের মাঝে নিকটস্থ থানায় লুট হওয়া অস্ত্র জমা দেয়ার নির্দেশ দেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

রিজভী নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App