×

জাতীয়

আনিসুল হক ও সালমান এফ রহমানের রিমান্ড মঞ্জুর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০৭:১০ পিএম

আনিসুল হক ও সালমান এফ রহমানের রিমান্ড মঞ্জুর

ছবি: সংগৃহীত

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যায় অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত এই আদেশ দেন।

গত ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে হতাহতের ঘটনায় নিউ মার্কেট থানার মামলায় আনিসুল ও সালমানের ১০ দিনের রিমান্ড চায় ডিবি পুলিশ। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।  আদালতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে আনিসুল ও সালমানকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) নেয়া হয়।  আদালতে প্রাঙ্গণে পৌঁছানোর পর তাদের ডিম নিক্ষেপ করেন বিএনপিপন্থী আইনজীবীরা।  দুজনকে আদালতে তোলার পর প্রধান ফটকের সামনেও বিক্ষোভ করেন তারা।

বিকেল থেকেই আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়। সেখানে বিপুল সংখ্যক পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মোতায়ন করা হয়।

রাতভর ডিবি অফিসের হাজতখানায় ছিলেন সালমান ও আনিসুল। তাদের জন্য ছিল না কোনো বিশেষ ব্যবস্থা। আসামিদের জন্য নির্ধারিত স্বাভাবিক খাবার খেতে দেয়া হয় তাদের। অন্য আসামিদের মতো হাজতের মেঝেতেই ঘুমাতে হয়।

এর আগে মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে নৌপথে পালানোর সময় কোস্টগার্ডের হাতে গ্রেপ্তার হন সালমান ও আনিসুল।  পরে পুলিশের মাধ্যমে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে উভয়কে নেয়া হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App