×

জাতীয়

তোপের মুখে পদত্যাগে বাধ্য হলেন ঢামেকের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০৩:৫৫ পিএম

তোপের মুখে পদত্যাগে বাধ্য হলেন ঢামেকের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ

ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. শফিকুল আলম চৌধুরী ও উপাধ্যক্ষ ডা. দেবেশ চন্দ্র তালুকদার নিজ নিজ দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে পৃথক দুটি পদত্যাগপত্রে তারা স্বাক্ষরের মাধ্যমে দায়িত্ব থেকে অব্যাহতি নেন। 

শফিকুল আলমের পদত্যাগপত্রে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সরাসরিভাবে অবস্থান করে ছাত্র জনতার কাছে নিজের আস্থা হারিয়ে আমি আমার অধ্যক্ষ পদ থেকে সেচ্ছায় পদত্যাগ করছি। 

তবে একটি সূত্রে জানা যায়, কলেজটির ছাত্রদের তোপের মুখে তারা পদত্যাগ করতে বাধ্য হন।

আরো পড়ুন: সালমান এফ রহমানের বিষয়ে যে সিদ্ধান্ত নিল দুদক

এর আগে, ১০ আগস্ট একাডেমিক কাউন্সিলের বৈঠকে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস ও হলে সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সম্প্রসারণ ও বিনিয়োগ বাড়াতে চান তারেক রহমান

তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সম্প্রসারণ ও বিনিয়োগ বাড়াতে চান তারেক রহমান

খেলনা পিস্তল দেখিয়ে লুটের পর গণপিটুনি, যুবক নিহত

খেলনা পিস্তল দেখিয়ে লুটের পর গণপিটুনি, যুবক নিহত

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

তারেক রহমান-এরদোয়ান বৈঠক রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

চোটের ধকল আর নিতে পারছেন না নেইমার, অবসরের ইঙ্গিত

চোটের ধকল আর নিতে পারছেন না নেইমার, অবসরের ইঙ্গিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App