×

জাতীয়

সিনিয়র সচিব আহমেদ মুনিরুছ সালেহীনকে ওএসডি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৫:০০ পিএম

সিনিয়র সচিব আহমেদ মুনিরুছ সালেহীনকে ওএসডি

সিনিয়র সচিব আহমেদ মুনিরুছ সালেহীন

বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সিনিয়র সচিব) ড. আহমেদ মুনিরুছ সালেহীনকে। রবিবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, অবসর গমনের জন্য এ কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সচিব) পদে বদলি করে পদায়ন করা হলো।

গত ১ জানুয়ারি বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে চেয়ারম্যান (সিনিয়র সচিব) হিসেবে যোগদান করেন তিনি। এর আগে ২০২০ সালের ৫ মে থেকে ২০২২ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ছিলেন আহমেদ মুনিরুছ সালেহীন। পরবর্তীতে একই মন্ত্রণালয়ে সিনিয়র সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। 

১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সাভির্সের নবম ব্যাচের একজন কর্মকর্তা হিসেবে যোগদান করার আগে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালিয়ের ইংরেজি বিভাগের লেকচারার হিসেবে প্রায় দু’বছর অধ্যাপনা করেন। তিনি ১৮ বছর অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আওতায় জাতীয় রাজস্ব বোর্ডের মাঠ ও নীতিনির্ধারণী পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

আরো পড়ুন: বঞ্চিত ১৩১ যুগ্ম-সচিব পেলেন পদোন্নতি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র পদমর্যাদা দিল সরকার

শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র পদমর্যাদা দিল সরকার

রংপুর বিভাগ কেন অবহেলিত: উন্নয়ন বৈষম্যের নেপথ্যে কী?

রংপুর বিভাগ কেন অবহেলিত: উন্নয়ন বৈষম্যের নেপথ্যে কী?

রাত জেগে গুগলে পুরুষরা সবচেয়ে বেশি খোঁজেন যে ৫ বিষয়

রাত জেগে গুগলে পুরুষরা সবচেয়ে বেশি খোঁজেন যে ৫ বিষয়

দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

ডেঙ্গু রোধে দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App