×

জাতীয়

হাসনাত আব্দুল্লাহ

স্বৈরাচারীশক্তি আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ০৬:০৬ পিএম

স্বৈরাচারীশক্তি আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করে সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের সামনে একত্র হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, স্বৈরাচারীশক্তি আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে। ররিবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ স্ট্যাটাসে লিখেছেন, ‘সবাই রাজুতে আসেন। স্বৈরাচারী শক্তি আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে। দাবি মানার পরও আমাদের সবাইকে সচিবালয়ে আটকে রাখা হয়েছে।’

আনসার বাহিনীর সদস্যদের আন্দোলনের মুখে সচিবালয়ের সব গেট বন্ধ করে রাখা হয়। দিনব্যাপী এ আন্দোলনের পর সন্ধ্যা ৭টা অবধি অনেক কর্মকর্তা-কর্মচারীকে অবরুদ্ধ রাখেন তারা। ফলে সচিবালয়ের পেছনের ওয়াচ টাওয়ার দিয়ে উঁচু প্রাচীর টপকে বের হতে দেখা যায় এপিবিএনের সদস্যদের।

সরেজমিন দেখা গেছে, সচিবালয়ের সব গেট বন্ধ রয়েছে। বাইরে বিক্ষোভ করছেন আনসারের সদস্যরা। এতে নারী কর্মকর্তা-কর্মচারীরা বেশি বিপাকে পড়েছেন। তারা বলছেন- বাসায় গিয়ে রাতের খাবার রান্না করতে হবে। অনেকের পরিবারেই আবার ছোট ছোট সন্তান রয়েছে।

আরো পড়ুন: ৪ হাজার ১১৪ আনসার সদস্যের বিরুদ্ধে মামলা

আনসারদের দাবি, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। তাদের আশ্বাস দেয়ার পরও চাকরি জাতীয়করণ করা হয়নি। দাবি না আদায় হওয়া পর্যন্ত সচিবালয় থেকে কাউকে বের হতে দেবেন না এবং কাউকে প্রবেশ করতে দেবেন না।

প্রসঙ্গত, চাকরি জাতীয়করণের দাবিতে রবিবার সকাল থেকে সচিবালয়ের সামনে বিক্ষোভ করছিলেন আনসার সদস্যরা। একপর্যায়ে দুপুরে সচিবালয়ে ঢুকে পড়েন বিক্ষোভকারী আনসারদের একাংশ। তারা সচিবালয়ে তিন নম্বর গেট দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করে ভেতরে ঢুকে পড়েন।

পরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী তাদের প্রতিনিধিদের দাবি-দাওয়া মেনে নেয়ার আশ্বাস দিলে আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দেয়া হয়। তবে এর কিছুক্ষণ পরই আবারো আন্দোলন শুরু করেন আনসার সদস্যরা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিকে সমন্বিত নীতিমালার খসড়া ১৭ আগস্টের মধ্যে: ববি হাজ্জাজ

প্রাথমিকে সমন্বিত নীতিমালার খসড়া ১৭ আগস্টের মধ্যে: ববি হাজ্জাজ

হরমুজে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ

হরমুজে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ

বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়ন নীতিমালা জারি

বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়ন নীতিমালা জারি

আ.লীগের পথ অনুসরণ করলে মানুষ আমাদের বিশ্বাস করবে না

এ্যানি আ.লীগের পথ অনুসরণ করলে মানুষ আমাদের বিশ্বাস করবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App