×

জাতীয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ০৩:৫৫ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ । ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বৃহস্পতিবার (২৯ আগস্ট) অভিযোগ করেছেন, তাঁদের নাম ব্যবহার করে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করা হচ্ছে। একই সময়ে স্বাক্ষর নকল করে দেওয়া হচ্ছে মামলা । এসকল ঘটনার সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও তিনি স্পষ্ট করে জানান।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে আসেন হাসনাত আবদুল্লাহ এবং আন্দোলনের আরেক সমন্বয়ক সারজিস আলম। দুদক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতের পর তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

সারজিস আলম বলেন, আমরা দুদকে জানিয়েছি, গত ১৬ বছরে এই ফ্যাসিস্ট সরকার যাদের পছন্দ হয়নি, তাদের মিথ্যে মামলা দিয়ে হয়রানি করেছে। অনেকের পরিবার, জমিজমা নিয়ে সমস্যার সৃষ্টি করেছে। আমরা চেয়েছি, আর যেন এমনটা না হয় এবং কোনো রাজনৈতিক দল যেন মিথ্যে মামলা দিয়ে কাউকে হয়রানি করতে না পারে।

অন্যদিকে হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের নাম ব্যবহার করে অবৈধ উপায়ে সুবিধা নেয়ার চেষ্টা করা হচ্ছে। তাদের কোনো আইনগত এখতিয়ার নেই, কাউকে সুবিধা দেয়ার বা নিজে সুবিধা নেয়ার। আমরা এই বিষয়টি স্পষ্ট করতে এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকে এসেছি।

আরো পড়ুন: মির্জা আব্বাসের বিরুদ্ধে প্লট বরাদ্দের অনিয়ম মামলার রায় ঘোষণা

তিনি আরো যোগ করেন, দুদক তাদের নিজস্ব আইনের অধীনে কাজ করবে এবং আমাদের নাম ব্যবহার করে কেউ যেন অসাধু উপায়ে কোনো সুবিধা নিতে না পারে, তা নিশ্চিত করবে।

এর আগে দুদক কার্যালয়ের সামনে কয়েকজন বিক্ষোভকারী সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহর পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন দায়িত্ব পেলেন খুলনা-৫ আসনের এমপি

নতুন দায়িত্ব পেলেন খুলনা-৫ আসনের এমপি

সরকারি নথিতে আর লেখা যাবে না ‘মহামান্য’ ও ‘মাননীয়’

সরকারি নথিতে আর লেখা যাবে না ‘মহামান্য’ ও ‘মাননীয়’

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

রিজভী নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App