×

জাতীয়

বিডিআর বিদ্রোহ মামলা: ১৭ স্পেশাল পিপির নিয়োগ বাতিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৮ পিএম

বিডিআর বিদ্রোহ মামলা: ১৭ স্পেশাল পিপির নিয়োগ বাতিল

ছবি: সংগৃহীত

বিডিআর বিদ্রোহ মামলায় নিয়োগপ্রাপ্ত ১৭ স্পেশাল পাবলিক প্রসিকিউটরের (পিপি) নিয়োগ বাতিল করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। গত ৫ সেপ্টেম্বর উপ সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের নিয়োগ আদেশ বাতিল সংক্রান্ত এ তথ্য জানা যায়।

সোমবার (৯ সেপ্টেম্বর) চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এতে বলা হয়, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ থানায় ২০০৯ সালের ২৮ ফেব্রুয়ারি করা বিডিআর বিদ্রোহ বিস্ফোরক দ্রব্য মামলার ১৭ জন বিশেষ প্রসিকিউটরের নিয়োগ বাতিল হলো। 


উল্লেখ্য, বাংলাদেশের ইতিহাসে একটি ন্যাক্কারজনক ঘটনা ঢাকার পিলখানার বিডিআর বিদ্রোহ। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তা এবং ১৭ জন বেসামরিক নাগরিক নিহত হন। দীর্ঘ ১৫ বছরে ওই ঘটনার ‘আসল রহস্য’ উন্মোচিত হয়নি দাবি করে এরই মধ্যে অনেকেই হত্যাকাণ্ডের পুনঃতদন্তও দাবি করেছেন।

বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা অফিসার হত্যাকাণ্ড অনেক আলোচনা হয়। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থানরত সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদ বিডিআর বিদ্রোহ নিয়ে এই প্রথম মুখ খুললেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App