×

জাতীয়

পোশাক শ্রমিকদের বকেয়া বেতন বৃহস্পতিবারের মধ্যে পরিশোধ: উপদেষ্টা আসিফ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৮ পিএম

পোশাক শ্রমিকদের বকেয়া বেতন বৃহস্পতিবারের মধ্যে পরিশোধ: উপদেষ্টা আসিফ

শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ

শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, পোশাক কারখানার শ্রমিকদের বকেয়া বেতন বৃহস্পতিবার সকালের মধ্যে পরিশোধ করা হবে।

বুধবার (১১ সেপ্টেম্বর) চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা জানান, সাভার আশুলিয়ায় পোশাক কারখানাগুলোতে যে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে সেগুলোতে আজ কিংবা বৃহস্পতিবার সকালের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।

তিনি যোগ করেন, ইতোমধ্যে শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যালোচনা কমিটি করা হয়েছে, যেখানে যে কেউ এ বিষয়ে অভিযোগ জানাতে পারবেন। শ্রমিকদের আন্দোলনে অনুপ্রবেশকারীরা অসন্তোষ ছড়াচ্ছে বলেও এ সময় মন্তব্য করেন এ উপদেষ্টা।

আসিফ মাহমুদ বলেন, একটা প্রতিষ্ঠান ঘিরে বড় ধরনের সমস্যা হচ্ছে, তাদের ঋণ দেওয়া হচ্ছে। সচিব আগামীকাল (বৃহস্পতিবার) মাঠ পর্যায়ে যাবেন। শ্রমিকদের সঙ্গে ওয়ান টু ওয়ান কথা বলে সমস্যার সমাধান করার চেষ্টা করব আমরা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App