×

জাতীয়

মেট্রোরেলের পিলারে ‘ফাটল’, যা জানাল কর্তৃপক্ষ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৮ পিএম

মেট্রোরেলের পিলারে ‘ফাটল’, যা জানাল কর্তৃপক্ষ

ছবি: সংগৃহীত

মেট্রোরেলের পিলারে ফাটল দেখা দিয়েছে এমন কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন তাফসির আহমেদ খান নামে এক যুবক। তিনি দাবি করেন আগারগাঁও স্টেশন থেকে একটু সামনে ৩৬৬ নম্বর পিলারে ফাটল দেখা দিয়েছে। তবে বিষয়টি পর্যবেক্ষণ করে কর্তৃপক্ষ জানিয়েছে এটা ফাটল নয়।

তাফসির তার পোস্টে লেখেন, আগারগাঁও স্টেশনের একটু পরেই ৩৬৬ নম্বর পিলারে এই ক্র্যাকটি দেখেছিলাম। আগেও এ গ্রুপে একটা পোস্টে দেখেছি এই ধরনের একটি ক্র্যাক নিয়ে এবং তা দ্রুততম সময়ের মধ্যেই নিরসন করা হয়েছিল। তাই এই পোস্টটি করা। 

তিনি আরো লিখেন, ছবিতে যত বড় মনে হচ্ছে, সরাসরি এতটা নয়। এছাড়া এটাকে ক্র্যাক বলব না কি, এ টেকনিক্যাল টার্মটাও আমার জানা নাই। তারপরও পোস্ট করেছি, শুধুমাত্র কর্তৃপক্ষকে জানানোর জন্যে, এর চাইতে বেশি কিছু নয়। 

আরো পড়ুন: যানজট নিরসনে পুলিশ ও বিশেষজ্ঞদের সমাধান খোঁজার নির্দেশ প্রধান উপদেষ্টার

মেট্রোরেল। ছবি: সংগৃহীত

বিষয়টি জানার পর দ্রুত পর্যবেক্ষণ করে মেট্রোরেল কর্তৃপক্ষ। পরীক্ষা-নিরীক্ষার পর তারা জানিয়েছেন, পিলারে ফাটল পাওয়া যায়নি। এখানে ফাটল বলে যে ছবি প্রচার করা হয়েছে, সেটা মূলত জয়েন্টের দাগ। 

কর্তৃপক্ষ জানায়, পিলারগুলো ঢালাই করতে যে ফ্রেম ব্যবহার করা হয়েছিল সেটাতে চারটি অংশ ছিল যা নাট-বোল্ট দিয়ে লাগানো ছিল। এই অংশগুলোর মধ্যে কিছুটা ফাঁকা থাকে। ঢালাইয়ের পর সেখানে কিছুটা ফাঁকা থাকে যা ফাটলের মতোই দেখতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী

এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী

স্কুলছাত্রী তাজমিন হত্যা, সেই অটোরিকশাচালক গ্রেপ্তার

স্কুলছাত্রী তাজমিন হত্যা, সেই অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর কাছে এক মাসের জন্য দায়িত্ব চান মিলন

প্রধানমন্ত্রীর কাছে এক মাসের জন্য দায়িত্ব চান মিলন

শান্তিতে নোবেল পাওয়া কে এই নাভি পিল্লাই

শান্তিতে নোবেল পাওয়া কে এই নাভি পিল্লাই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App