×

জাতীয়

জাপানি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সেনাপ্রধানের কাছে অনুরোধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৭ পিএম

জাপানি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সেনাপ্রধানের কাছে অনুরোধ

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি। ছবি: সংগৃহীত

বাংলাদেশে অবস্থানরত জাপানি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের কাছে অনুরোধ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সেনাপ্রধানের সঙ্গে এক সাক্ষাতে জাপানি রাষ্ট্রদূত এ অনুরোধ জানান। বুধবার (১৮ সেপ্টেম্বর) ঢাকায় অবস্থিত জাপান দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

দূতাবাস জানায়, রাষ্ট্রদূত কিমিনোরি বৈঠকে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অন্তর্বর্তী সরকারের সঙ্গে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে, তিনি জাপানি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশে জাপানি কোম্পানি ও নাগরিকদের কার্যক্রমে সহায়তা প্রদানের জন্য সেনাপ্রধানের কাছে অনুরোধ জানান।

আরো পড়ুন: হঠাৎ মেট্রোরেল চলাচল বন্ধ

বৈঠকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার বিষয়ে মতবিনিময়ও হয়, যা ভবিষ্যতে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতাকে আরো সমৃদ্ধ করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী ২৩ হাজার ২৭৪ জন

রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী ২৩ হাজার ২৭৪ জন

দীর্ঘ প্রতীক্ষার পর ফিরছে ‘মিরাক্কেল’

দীর্ঘ প্রতীক্ষার পর ফিরছে ‘মিরাক্কেল’

কিউই ব্যাটারের রেকর্ড ২১ ছক্কায় ডাবল সেঞ্চুরি

কিউই ব্যাটারের রেকর্ড ২১ ছক্কায় ডাবল সেঞ্চুরি

গোমস্তাপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ চান স্থানীয়রা

গোমস্তাপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ চান স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App