×

জাতীয়

ইসলামি উগ্রবাদ ভারতের উগ্রবাদীদের জন্য সহায়ক: নাহিদ ইসলাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ১০:৫০ পিএম

ইসলামি উগ্রবাদ ভারতের উগ্রবাদীদের জন্য সহায়ক: নাহিদ ইসলাম

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে ইসলামি উগ্রবাদ তৈরি হলে ভারতের উগ্রবাদী গোষ্ঠীগুলোর জন্য তা সহায়ক হয়ে ওঠে। রবিবার (৬ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘দ্য ক্রস বর্ডার স্প্রেড অব মিসইনফরমেশন ইন সাউথ এশিয়া’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম অভিযোগ করেন, বাংলাদেশ নিয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে, যা দেশের অভ্যুত্থান এবং রাজনৈতিক অগ্রযাত্রাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা।

অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংবাদমাধ্যমে আমাদের অন্যতম নেতা মাহফুজ আলমকে নিয়ে বিভ্রান্তিমূলক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ভারতের ‘ইকোনমিক টাইমস’ এবং ‘আনন্দবাজার পত্রিকা’ কোনো প্রমাণ ছাড়াই মাহফুজ আলমকে হিজবুত তাহরীরের সদস্য হিসেবে চিহ্নিত করেছে। এসব অভিযোগ একেবারেই মিথ্যা। একই ধরনের অপপ্রচার আন্তর্জাতিক মহলেও ছড়ানোর চেষ্টা চলছে।

নাহিদ ইসলাম বলেন, এ ধরনের মিথ্যা প্রচারণার কারণ স্পষ্ট। বাংলাদেশে ইসলামি উগ্রবাদ তৈরি হলে ভারতের উগ্রবাদী গোষ্ঠীগুলোর জন্য তা সুবিধাজনক হয়। এ কারণে এই অপপ্রচার চালানো হচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে সংশয় তৈরি করতেই এসব প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে।

উল্লেখ্য, মাহফুজ আলম সম্প্রতি তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে স্পষ্টভাবে জানিয়েছেন যে, তিনি কখনো হিজবুত তাহরীর বা অন্য কোনো উগ্রবাদী গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন না। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমার বিরুদ্ধে প্রচার চালানো হচ্ছে, আমি ইসলামি উগ্রবাদী গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলাম, যা সম্পূর্ণ মিথ্যা। আমি কখনোই এ ধরনের কর্মকাণ্ডে অংশ নেইনি।

আলোচনায় অংশ নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, মাহফুজ আলম যখন বৈশ্বিক মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশের অভ্যুত্থানকে পরিচিত করেছেন, তখন থেকেই তার বিরুদ্ধে অপপ্রচার বেড়ে গেছে।

তিনি আরো বলেন, যারা গণতন্ত্রের পক্ষে, তারা এসব মিথ্যা প্রচারণার বিরুদ্ধে দাঁড়াবেন। আমরা যদি গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া গড়তে চাই, তবে এ ধরনের ভুল তথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে কথা বলতে হবে।

আরো পড়ুন: বেকারত্ব কমিয়ে আনা অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য

নাহিদ ইসলাম ভারতের গণতন্ত্রকামী মানুষদের প্রতি আহ্বান জানান, তারা যেন এই ধরনের বিভ্রান্তিমূলক তথ্যের বিরুদ্ধে সোচ্চার হন। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইতিহাসের বৃহত্তম সাড়ে ৯ লাখ কোটি টাকার বাজেট আসছে

ইতিহাসের বৃহত্তম সাড়ে ৯ লাখ কোটি টাকার বাজেট আসছে

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App