×

জাতীয়

মিয়ানমার থেকে ছাড়া পেলেন বাংলাদেশি জেলেরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ১১:০০ পিএম

মিয়ানমার থেকে ছাড়া পেলেন বাংলাদেশি জেলেরা

ছবি: সংগৃহীত

মিয়ানমার থেকে ছাড়া পেয়েছেন বাংলদেশি জেলেরা। তাদের ছয়টি ট্রলারের সবই ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আদনান চৌধুরী। 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) তিনি বলেন, নিহত ব্যক্তির মরদেহসহ মোট ৫৮ জনের সবাইকে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে। এ মুহূর্তে সবাই শাহপরীর দ্বীপ জেটিতে অবতরণ করছেন।

বুধবার (৯ অক্টোবর) বিকেলে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিনের অদূরে মাছ ধরতে যাওয়া বাংলাদেশি ট্রলার লক্ষ্য করে গুলি বর্ষণ করে মিয়ানমারের নৌবাহিনী। এ ঘটনায় এক জেলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আহত হয়েছেন আরো দুজন।

পরে মিয়ারমারের নৌবাহিনীর সদস্যরা ছয়টি ট্রলারসহ ৫০ থেকে ৬০ জন জেলের সবাইকে আটক করে। পরবর্তীতে তাদের মধ্যে নিহত ও আহতসহ ১১ জনকে তারা ফেরত পাঠিয়েছে।

ইউএনও আদনান চৌধুরী জানান, মাছ শিকারে ওই জেলেরা ছয়টি ট্রলার নিয়ে সমুদ্রে যায়। আনুমানিক দুপুর থেকে বিকেলের কোনো একটা সময়ে মিয়ানমারের নৌবাহিনী তাদের ধাওয়া করে গুলি চালাতে শুরু করে। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App